• আন্তর্জাতিক

২০ বছর বেশি সময় কোমায় থেকে মারা গেলেন সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় কোমায় থাকার পর মারা গেলেন সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র’ হিসেবে পরিচিত প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ। 

গত শনিবার (১৯ জুলাই) রিয়াদের কিং আব্দুলআজিজ মেডিকেল সিটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৬ বছর। সৌদি আরবের রাজকীয় দরবার সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) মাধ্যমে প্রিন্স আলওয়ালিদের মৃত্যুর কথা ঘোষণা করে।

প্রিন্স আল ওয়ালিদ সৌদি রাজপরিবারের অন্যতম সদস্য। তিনি প্রিন্স খালেদ বিন তালাল আল সৌদের জ্যেষ্ঠ পুত্র এবং সৌদি বিলিয়নিয়ার প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাতিজা। সামাজিকমাধ্যম এক্স এ করা এক পোস্টে প্রিন্স খালেদ তার পুত্রের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

২০০৫ সালে লন্ডনের একটি সামরিক কলেজে পড়াশোনার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে মাথায় আঘাত পান প্রিন্স আল ওয়ালিদ। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে দ্রুত অস্ত্রোপচার করতে হয় এবং এরপর থেকে তিনি কোমায় চলে যান। প্রায় দুই দশক ধরে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় একবার সামান্য নড়াচড়ার লক্ষণ দেখা গেলেও আর জ্ঞান ফিরে পাননি তিনি।

প্রিন্সের মৃত্যুতে সৌদি আরবসহ আরব দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। তার জানাজা ও শেষকৃত্য রোববার শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত চলবে। এর মধ্যে রোববার আসরের নামাজের পর রিয়াদের তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে প্রিন্স আলওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হবে।

 

মন্তব্য (০)





image

ইমরান খানের আপিল আবেদন ফেরত দিলেন সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং ত...

image

এখন থেকে যুক্তরাজ্যে আশ্রয় পেতে চাইলে গুনতে হবে ১৬ লাখ টাকা

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য আরও কঠোর অভি...

image

ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দোহা বৈঠকের দিকে...

image

যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: প...

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সম...

image

আফটারশকের আতঙ্কে দিশেহারা ভেনেজুয়েলাবাসী

নিউজ ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত সপ্তাহে জোড়া...

  • company_logo