• বিনোদন

পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার মৃত্যুর রহস্যে এবার নতুন মোড়

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন ডেস্কঃ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের মৃত্যুতে তৈরি হচ্ছে একের পর চাঞ্চল্য। গত ৯ জুলাই করাচির একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় তার পচনধরা মরদেহ। 

পুলিশ জানিয়েছে, ৩২ বছর বয়সী এই অভিনেত্রীর মৃত্যু হয়েছে ৬ মাস আগেই; এর আগে সকলের সঙ্গে কমিয়ে দেন যোগাযোগও। এই রহস্যজনক মৃত্যু নিয়ে মুখ খুললেন অভিনেত্রীর বাবা-মা। তাদের অভিযোগ, মেয়েকে কেউ হত্যা করেছেন!

আরব নিউজ থেকে জানা যায়, লাহোরে জন্ম নেয়া হুমায়রা আলি প্রায় সাত বছর ধরে করাচিতে একা বসবাস করছিলেন এবং অভিনয়জীবন নিয়ে ব্যস্ত ছিলেন। বাড়িভাড়া বকেয়া থাকায় আদালত নিযুক্ত একজন বেইলিফ তার ফ্ল্যাটে প্রবেশ করলে মরদেহটি উদ্ধার করা হয়।

করাচির সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ মাহরোজ আলি জানান, করাচি বিশ্ববিদ্যালয়ের এইচইজে রিসার্চ ইনস্টিটিউট অব কেমিস্ট্রির ইন্ডাস্ট্রিয়াল অ্যানালিটিক্যাল সেন্টারে করা কেমিক্যাল রিপোর্টে দেখা গেছে, তার শরীরে কোনো ঘুমের ওষুধ, সাইকোটিক, মাদক বা বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়া যায়নি। তার চুল, ফুসফুস এবং লিভারের নমুনা পরীক্ষা করে এই ফরেনসিক বিশ্লেষণ চালানো হয়। এতে বিষক্রিয়ার কোনো প্রমাণ মেলেনি।

ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সৈয়দ আসাদ রেজা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের ৭ ও ৮ অক্টোবরের মাঝামাঝি সময়ে হুমায়রার মৃত্যু হয়। দীর্ঘ সময় পর মরদেহ উদ্ধার হওয়ায় তদন্ত জটিল হয়ে উঠেছে। তিনি বলেন, আমরা চারটি সম্ভাবনা নিয়ে তদন্ত করছি এগুলো হলো, প্রাকৃতিক মৃত্যু, দুর্ঘটনাজনিত মৃত্যু, আত্মহত্যা অথবা খুন। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রাকৃতিক বা দুর্ঘটনাজনিত মৃত্যুর দিকেই ইঙ্গিত করছে ঘটনাটি।

ঘরের যে কক্ষে মরদেহ পাওয়া যায়, সেটি একটি পেইন্টিং স্টুডিও ছিল এবং পাশের বাথরুমে যাতায়াতের পথ হিসেবেও ব্যবহৃত হতো। সেখানে কাপড় ধোয়ার কাজে ব্যবহৃত একটি টবও পাওয়া গেছে। রেজা বলেন, ধারণা করা হচ্ছে, হুমায়রা কাপড় ধোয়ার সময় হয়তো পিছলে পড়ে গিয়েছিলেন। তবে আশপাশে কোনো রক্তের দাগ ছিল না, শরীরে কোনো হাড় ভাঙার চিহ্নও পাওয়া যায়নি এবং শারীরিক নির্যাতনের কোনো আলামতও মেলেনি।

তবে এসব তথ্যে খুনের প্রমাণ না মিললেও পুলিশ এখনই কোনো সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না। 

অন্যদিকে পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার করা মোবাইল ফোন, ট্যাবলেটসহ ডিজিটাল ডিভাইসগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

 

মন্তব্য (০)





image

চঞ্চল চৌধুরী রোমান্টিক দৃশ্যে কেমন বললেন নাবিলা!

বিনোদন প্রতিবেদকঃ ডিজিটাল প্লাটফরম আইজ অন স্টুডিওর নতুন পডকা...

image

ভোট চলে গেলে এফডিসিতে কুকুর ঘুরে: হারুন কিসিঞ্জার

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই এফডিসিতে ...

image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

  • company_logo