• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় র‍্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। একই অভিযানে দুই মাদক কারবারিকেও গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে শাজাহানপুর উপজেলার বনানী মাইক্রোওয়েভ বেতার স্টেশন (বিটিসিএল বনানী) অফিস এলাকার সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার দুই মাদক কারবারি হলেন, কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার মইদাম হাজিপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে শামীম মিয়া (২০) এবং সদর উপজেলার কাঠালবাড়ি আদগ্রাম এলাকার মুসা মিয়ার ছেলে লিয়ন মিয়া (২২)। তিনি বর্তমানে উলিপুর উপজেলার গরুর হাটি মুন্সিপাড়ার স্থায়ী বাসিন্দা।
র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) এম আবুল হাশেম সবুজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে ২৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo