• অপরাধ ও দুর্নীতি

ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা সহ গ্রেফতার ৪

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের সহ-সভাপতি সহ অন্যান্য মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে বুধবার আদালতে সোপর্দ করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চর শিহারী গ্রামের আব্দুল মান্নান তালুকদারের ছেলে উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাসুদ তালুকদার (৪৪)কে গ্রেফতার করে সন্ত্রাস বিরোধী আইন আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরদিকে জমি সংক্রান্ত বিরোধে মারামারি মামলায় উপজেলার সরিষা ইউনিয়নের সরিষা গ্রামের রমজান আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৪),জুয়া আইনে ধামদী গ্রামের আবুল কালামের ছেলে হুমায়ুন আকবর হৃদয়(২৬) ও পারোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামী সোহাগী গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে ইকবাল হোসেনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। 

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ও সার্কেল স্যারের সার্বিক তত্বাবধানে সন্ত্রাস বিরোধী আইন একজন, মারামারি মামলার প্রধান আসামী একজন, জুয়া আইনে একজন ও পারোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামী সহ চারজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও উপজেলায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যহত আছে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo