• সমগ্র বাংলা

গোপালপুরে জালের ব্যবসায় ধস, হতাশ ব্যবসায়ী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার জালের বাজারে নেমে এসেছে চরম সংকট। দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় নদী-নালায় পানি শূন্য হয়ে পড়েছে, ফলে মাছ ধরা বন্ধ হয়ে গেছে। এরই মধ্যে অবৈধভাবে ব্যবহৃত নিষিদ্ধ চায়না জালের দাপটে চরম বিপাকে পড়েছেন স্থানীয় জাল ব্যবসায়ীরা।

স্থানীয় জেলেদের ভাষ্যমতে, এখন আর আগের মতো মাছ ধরা যায় না। পানির অভাবে মাছ নেই, আর চায়না জালের কারণে যা কিছু ছোট মাছ ধরা পড়ে, সেগুলোও ভবিষ্যতের প্রজনন ধ্বংস করছে। ফলে মাছের সংখ্যাও দিনদিন হ্রাস পাচ্ছে।

স্থানীয় এক জাল ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন ২৫-৩০ বছর ধরে এই জালের ব্যবসা করে আসছি, বৃষ্টি না হওয়ায় ও পানি না থাকায় মানুষ জাল কিনছে না। আর যেটুকু জাল বিক্রি হতো, তাও চায়না জালের কারণে বন্ধ। আমাদের ঘরে বসে থাকতে হচ্ছে। ধারদেনা করে সংসার চালাতে হচ্ছে।

স্থানীয়দের দাবি, চায়না জালের আমদানি ও বিক্রির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক। এবং যদি এইভাবে বৃষ্টি না হয়ে পানি না থাকে তাহলে জালের ব্যবসা হুমকির মুখে পড়বে, না হলে গোপালপুরের ঐতিহ্যবাহী জাল ব্যবসা চিরতরে হারিয়ে যাবে।

এ বিষয়ে  গোপালপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে বলেন, চায়না জাল সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। তবে জনসচেতনতাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন।

মন্তব্য (০)





image

হাকিমপুরে অপহরণ মুক্তিপণ দাবির মামলার সাংবাদিকসহ গ্রেফতার ৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে একজন যুবককে অপ...

image

পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরক...

ফরিদপুর প্রতিনিধি: বস্তি, ছিন্নমূল ও যৌনপল্লীর মতো চরম ...

image

পাবনায় যুবলীগ নেতাকে আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছেড়ে দিলো প...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় যুবলীগের এক নেতাকে আটক করে...

image

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের মর...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর...

image

সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য সহ চারজনকে কুপ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিন...

  • company_logo