• বিনোদন

সন্তান দাবি করে ছবি প্রকাশ, এবার যা বললেন তানজিন তিশা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজেকে পোক্ত করছেন। সদ্যই এক টক শোতে হাজির হয়ে মা হওয়ার ইচ্ছার কথা জানান তিনি। 

এক টক শোতে উপস্থিত হয়ে এ অভিনেত্রী জানান, তিনি মা হতে চান। সেই কথার পরিপ্রেক্ষিতে সাংবাদিক জাওয়াদ নির্ঝর তিশার সন্তানের ছবি দাবিতে কিছু ছবি প্রকাশ করেছেন। যা বেশ আলোড়ন ফেলেছে। 

শনিবার (৫ জুলাই) জাওয়াদ নির্ঝর তিনটি ছবি প্রকাশ করেন। যেখানে তিনি উল্লেখ করেন, এটি তিশার সন্তানের ছবি। 

ছবিগুলো পোস্ট করে নির্ঝর লিখেছেন, সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে। অভিনেত্রী তানজিন তিশা দাবি করেছেন, তার আগের বিয়ের খবর এবং পুত্রসন্তানের খবরগুলো মিথ্যা। যে ছবিগুলো দেখছেন, সেগুলো তিশার মিডিয়ায় আসার আগে। তার সাবেক স্বামী এখন দুবাইতে বসবাস করেন। সেই ঘরে তিশার একটি পুত্রসন্তান হয়েছিল। সেই পুত্রের সঙ্গেই ছবিগুলো। তিশার সেই পুত্রসন্তানটি এখন ঢাকায় তার দাদির সঙ্গে থাকে।তিশা টক শোতে মিথ্যা কথা বলেছেন। বছরখানেক আগে তানজিন তিশাকে নিয়ে স্টোরি করতে গিয়ে আমরা তার পুত্রসন্তান এবং সাবেক স্বামীকে খুঁজে বের করেছিলাম। তিশা আপনি প্রমাণ করেন, এই বাচ্চা আপনার ছিল না।

সাংবাদিক নির্ঝরের করা সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শুরু হয় আলোচনা-সমালোচনা। এর ঘণ্টাখানেকের মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুললেন তানজিন তিশা। শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় একটি ফেসবুক পোস্টের মাধ্যমে অভিনেত্রী জানান, যে ছবিগুলো শেয়ার করা হয়েছে, সেটি তার ভাগনির। 

তিশা নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘অসভ্যদের জন্য সুবর্ণ সুযোগ! যে অসভ্যরা আমার আদরের ভাগনে-ভাগনিকে নিয়ে তোলা ছবি; আমার লুকিয়ে রাখা সন্তান হিসবে ভুঁইফোড় অনলাইন পোর্টালে নিউজ করে ২০ ডলার উপার্জনের জন্য! সেসব অসভ্যকে বলছি, এখন পর্যন্ত আমার লুকিয়ে রাখা যত বাচ্চাকাচ্চা আছে তাদের আমার কাছে পৌঁছে দিলে ২০,০০০ ডলার ভিক্ষা দেব। যদি বাচ্চাকাচ্চাগুলোকে আমার কাছে পৌঁছাতে না পারিস তো? নিজ গালে, নিজ উদ্যোগে, জুতা মার তালে তালে।

 

মন্তব্য (০)





image

চঞ্চল চৌধুরী রোমান্টিক দৃশ্যে কেমন বললেন নাবিলা!

বিনোদন প্রতিবেদকঃ ডিজিটাল প্লাটফরম আইজ অন স্টুডিওর নতুন পডকা...

image

ভোট চলে গেলে এফডিসিতে কুকুর ঘুরে: হারুন কিসিঞ্জার

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই এফডিসিতে ...

image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

  • company_logo