• সমগ্র বাংলা

পাবনায় সাবেক ভাইস চেয়ারম্যান রঞ্জু গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাফিজ রঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার দিবাগত রাত তিনটার দিকে পৌরসভার পাটুলীপাড়া এলাকার নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।

রঞ্জু পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মকবুল হোসেনের শ্যালক।

পারিবারিক ও রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে তিনি এলাকায় দীর্ঘদিন ধরেই দাপটের সঙ্গে চলতেন বলে স্থানীয়দের অভিযোগ।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আরজুমা আক্তার বলেন, ভাঙ্গুড়ার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় গোলাম হাফিজ রঞ্জুকে আটক দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ (মঙ্গলবার) তাঁকে আদালতে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাম হাফিজ রঞ্জুর বিরুদ্ধে পরিবহন খাতে চাঁদাবাজি, মাদক কারবারে সংশ্লিষ্টতা এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। তাঁর বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ থাকলেও এতদিন কোন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয়দের অনেকে বলছেন, এলাকায় রঞ্জু সাহেব সবসময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে চলতেন। তাঁকে নিয়ে কথা বলার সাহস পেত না কেউ।

এই গ্রেপ্তারের মাধ্যমে দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর মনে থাকা একাধিক অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (০)





image

হাকিমপুরে অপহরণ মুক্তিপণ দাবির মামলার সাংবাদিকসহ গ্রেফতার ৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে একজন যুবককে অপ...

image

পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরক...

ফরিদপুর প্রতিনিধি: বস্তি, ছিন্নমূল ও যৌনপল্লীর মতো চরম ...

image

পাবনায় যুবলীগ নেতাকে আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছেড়ে দিলো প...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় যুবলীগের এক নেতাকে আটক করে...

image

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের মর...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর...

image

সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য সহ চারজনকে কুপ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিন...

  • company_logo