ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু ২০১২ সালে 'জোরি ব্রেকার' সিনেমায় আর মাধবনের সঙ্গে জুটি বেঁধেছিলেন। সেখানেই ঘটেছিল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সিনেমার শুটিংয়ের একটি অপ্রত্যাশিত ঘটনা তুলে ধরেন অভিনেত্রী।
যদিও এ ঘটনাকে স্বাভাবিকভাবেই তুলে ধরেন বিপাশা বসু। তবে এ নিয়ে তাদের সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়েনি। মাধবনের সঙ্গে এখনো তার বন্ধুত্ব অটুট রয়েছে, আর তারা নিয়মিত যোগাযোগও রাখেন।
অভিনেত্রী বলেন, 'জোরি ব্রেকার' সিনেমায় মাধবনের সঙ্গে একটি চুম্বনের দৃশ্য ছিল, যেটি করতে তিনি শুরুতেই দ্বিধায় ছিলেন। কারণ মাধবনের স্ত্রী তার খুবই ঘনিষ্ঠ বন্ধু। তবে পরিচালক বারবার অনুরোধ করে তাকে রাজি করান। অবশেষে শুটিং শেষ হতেই ঘটে অস্বস্তিকর ঘটনা।
বিপাশা বলেন, দৃশ্যটি শেষ করে তিনি সঙ্গে সঙ্গে নিজের ঘরে চলে যান। কারণ তার গা গুলিয়ে উঠছিল, অসুস্থ অনুভব করছিলাম। তিনি বলেন, পরে জানতে পারি, মাধবন শুটিংয়ের আগে পেঁয়াজ রয়েছে এমন খাবার খেয়েছিলেন, যার গন্ধ থেকেই এমন প্রতিক্রিয়া হয় তার।
বিনোদন ডেস্ক : বিশ্বাসভঙ্গের মামলায় জামিন পেয়েছেন জনপ্রিয় অ...
বিনোদন ডেস্ক : বিনোদন জগতে একসময়ে ছোটপর্দার জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা ফ...
বিনোদন ডেস্কঃ রাজধানীর International Convention City Bashund...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন...
বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান ...

মন্তব্য (০)