• আন্তর্জাতিক

হামলায় ইরানের রাজনৈতিক বন্দিদেরও টার্গেট করেছিল ইসরায়েল!

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ তীব্র সংঘাতময় ১২ দিন শেষে আপাতত যুদ্ধবিরতি চলছে ইরান ও ইসরায়েলের মধ্যে। মূলত, পরমাণু উন্নয়ন কর্মসূচি বন্ধে ট্রাম্পের প্রস্তাবে রাজি না হওয়ায় ইরানের ওপর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা করে বসে ইসরায়েল। ইরানও কঠিন জবাব দিতে থাকলে ইসরায়েলের সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলায় পরে যোগ দেয় যুক্তরাষ্ট্র। সংঘাতকালে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের; সেইসঙ্গে ঘটেছে বহু প্রাণহানি, যেখানে রেহাই পায়নি কয়েদিরাও। বিশেষ করে, দেশটির রাজনৈতিক বন্দিদেরও টার্গেট করেছিল ইসরায়েল।

যুদ্ধবিরতির আগে গত ২৩ জুন ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে হামলা চালিয়েছিল ইসরায়েল। ৭১ জন নিহত হয়েছেন এ হামলায়। নিহতদের মধ্যে কারাগারের প্রশাসনিক কর্মীদের পাশাপাশি আটককৃত বন্দি এবং সেনাবাহিনীতে কর্মরত কিছু তরুণও ছিলেন। 

ইরানের বিচার বিভাগের বরাত দিয়ে রোববার (২৯ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন এবং টিআরটি ওয়ার্ল্ড।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের রাজধানী তেহরানে অবস্থিত এভিন কারাগারে গত ২৩ জুন ইসরায়েলের চালানো বিমান হামলায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর।

রোববার ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মিজানে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, এই হামলায় নিহতদের মধ্যে ছিলেন কারাগারের প্রশাসনিক কর্মীরা, সেনাবাহিনীতে কর্মরত কিছু তরুণ, আটককৃত বন্দিরা, বন্দিদের সঙ্গে দেখা করতে আসা তাদের পরিবারের সদস্য এবং কারাগারের আশপাশে বসবাসকারী সাধারণ মানুষ।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, টানা ১২ দিনের সংঘাতে ইসরায়েলের হামলায় ৬১০ জন নিহত হয়েছেন ইরানে, যাদের মধ্যে ১৩ শিশু এবং ৪৯ জন নারী।


ইরান দাবি করছে, এই হামলা শুধু সামরিক বা পরমাণু স্থাপনাতেই সীমাবদ্ধ ছিল এমনটা নয়, বরং ইরানের রাজনৈতিক কাঠামোর প্রতীকী প্রতিষ্ঠানগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে— যেমন এভিন কারাগার, যেখানে মূলত রাজনৈতিক বন্দিদের রাখা হয়।

এই কারাগারে বহু বিদেশি নাগরিকও বন্দি রয়েছেন, যাদের মধ্যে রয়েছেন দুইজন ফরাসি নাগরিক। তাদের নাম সেসিল কোলার ও জ্যাক প্যারিস। তারা তিন বছর ধরে সেখানে বন্দি আছেন।

হামলার পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, তেহরানের এভিন কারাগারে হামলা আমাদের নাগরিক সেসিল কোলার এবং জ্যাক প্যারিসের জীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছে। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

 

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo