ছবিঃ সিএনআই
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, কিছু অজ্ঞাতনামা ও অবিশ্বস্ত চীনা গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে ইরান ও চীনের মধ্যে অস্ত্র ক্রয়ের যে খবর প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভুয়া এবং ‘জায়োনিস্ট শাসকগোষ্ঠী’র ষড়যন্ত্রমূলক প্রচারণার অংশ।
সম্প্রতি ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ চীন সফরে যান। সেই সফরকে কেন্দ্র করে কিছু বিদেশি মিডিয়া দাবি করে, ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে অংশগ্রহণের পর চীন সফরে গিয়েই ইরান উন্নত যুদ্ধবিমানসহ সামরিক সরঞ্জাম কেনার উদ্যোগ নিয়েছে।
তবে শনিবার ইরানের এক ‘অবগত সূত্র’ এসব দাবিকে ‘পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘এই সংবাদ একেবারেই গুজব এবং এটি জায়োনিস্টদের তৈরি একটি অপপ্রচার। এর কোনো বাস্তব ভিত্তি নেই।’
উল্লেখ্য, ইরানের প্রতিরক্ষামন্ত্রী চীন সফর করেন মূলত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণ এবং দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে।
নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...
নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...
নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...
নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...
নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

মন্তব্য (০)