• আন্তর্জাতিক

পাকিস্তানে ফের আত্মঘাতী বোমা হামলা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় এক ভয়াবহ আত্মঘাতী হামলায় ১৩ জন সেনা নিহত ও ২৯ জন আহত হয়েছেন।  আহতদের মধ্যে ১০ জন সামরিক, বাকি ১৯ জন বেসামরিক।

শনিবার প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় এ হামলা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি।

একজন স্থানীয় সরকারি কর্মকর্তা এএফপিকে জানান, ‘এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি যানবাহন নিয়ে সেনাবাহিনীর একটি কনভয়ের ওপর আঘাত হানে। এতে ১৩ সেনা নিহত হন এবং ১০ সেনা সদস্য আহত হন।’

তিনি আরও জানান, ‘এই বিস্ফোরণে আশপাশের দুটি বাড়ির ছাদ ধসে পড়ে এবং ছয় শিশু আহত হয়েছে।’

জেলার এক পুলিশ কর্মকর্তা বলেন, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকা কেঁপে ওঠে, এবং উদ্ধার কার্যক্রমে সময় লেগেছে কারণ ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকা পড়েছিলেন।

উল্লেখ্য, ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এই হামলা ঘটলো, যেখানে উভয় দেশের মধ্যে অব্যাহত সংঘর্ষ এবং গোলাগুলি চলছে। 

প্রাথমিকভাবে এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo