• আন্তর্জাতিক

ইয়েমেন থেকে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী (আইডিএফ)। এর আগে গত বুধবার ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছিল ইয়েমেন।

আইডিএফ জানিয়েছে, আজ শনিবার (২৮ জুন) ভোরে ইয়েমেন থেকে এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

ইসরায়েল ও ইরানের মধ্যে এক সপ্তাহ আগে হওয়া যুদ্ধবিরতির পর এটিই প্রথম ক্ষেপণাস্ত্র হামলা।

আইডিএফ জানিয়েছে, তারা ইসরায়েলের আকাশসীমায় ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে এবং সম্ভাব্যভাবে সফলভাবে প্রতিরোধও করে ফেলে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

ইসরায়েলের জরুরি সেবাদাতা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানায়, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি, হতাহত বা আঘাতের খবর পাওয়া যায়নি।

ইরান-সমর্থিত, ইয়েমেনভিত্তিক হুতি বিদ্রোহীরা ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর নিয়মিতভাবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আসছে।

আইডিএফ জানায়, নিয়ম অনুযায়ী সাইরেন বাজানো হয়। জেরুজালেমের দক্ষিণে ও লোহিত সাগরের আশেপাশে সতর্কতা জারি করা হয় বলে জানিয়েছে তারা।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo