• রাজনীতি

ক্ষমা চাওয়ার প্রশ্নে যা জানালেন পলক

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (২৫ জুন) জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক এক হত্যা মামলায় গ্রেপ্তার বিষয়ে শুনানির জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় এ দাবি করেন তিনি।

এদিন বেলা সাড়ে ১০টার দিকে মাথায় হেলমেট ও বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে কড়া পুলিশি নিরাপত্তায় তাকে আদালতে তোলা হয়। এসময় এক সাংবাদিক বলেন- ‘পলক ভাই, সামনে তো নির্বাচন। জুলাই গণহত্যার জন্য জাতির কাছে কি ক্ষমা চাইবেন?’ উত্তরে পলক বলেন, ‘আমি তো কোনো অপরাধ করিনি। আমি নির্দোষ।’

এসময় সেই সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে পলক জানান, কারাগারে এখন বিভিন্ন ধরনের বই পড়ে সময় কাটাচ্ছেন তিনি।

তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালতে হাজির করা হয়। এরপর পলক ও সাবেক মন্ত্রী হাসানুল ইনু ইনুকে রাজধানীর হাতিরঝিল থানার রমজান হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে সকাল ১০টা ৪০ মিনিটে আবেদন মঞ্জুর করে আদেশ দেন আদালত।

মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই পশ্চিম রামপুরার ওয়াপদা রোড এলাকায় কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছাত্র জনতার মিছিল বের হয়। ওই মিছিলে ভুক্তভোগী রমজান মিয়া অংশগ্রহণ করে। সেদিন সকাল ১০টার দিকে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বুকে গুলিবিদ্ধ হন তিনি।

পরে স্থানীয় বাসিন্দারা রমজানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী বেটার লাইফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তারা ঢাকা মেডিকেলে না নিয়ে মুগদা মেডিকেল কাছে হওয়ায় রিকশাযোগে সেখানে যাওয়ার পথে ওইদিন দুপুর ১২টার দিকে মারা যান তিনি।

এ ঘটনায় নিহতের বাবা মো. লিটন মিয়া গত ২১ আগস্ট রাজধানীর নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

মন্তব্য (০)





image

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন আগামী সপ্তাহেই দিল্লি সফরে য...

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর...

image

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার প...

image

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন...

image

‎জরুরি বৈঠকে বিএনপি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...

image

‎মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় ...

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...

  • company_logo