• লিড নিউজ
  • রাজনীতি

এবার যুবদল নেতা হত্যা ও খতিবের ওপর হামলায় জামায়াত আমিরের কড়া বার্তা

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার (১২ জুলাই) সকাল ৯টা ৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে সাম্প্রতিক দুটি ঘটনা উল্লেখ করে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়া মোল্লাবাড়ি জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদের প্রতিষ্ঠাতা খতিব মাওলানা আ ন ম নূর রহমান মাদানীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। খতিবের ওপর হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক ও আশু শাস্তি হওয়া প্রয়োজন। তাহলে আর কোনো দুর্বৃত্ত ভবিষ্যতে অতীতের মতো এ ধরনের অপকর্ম করার সাহস পাবে না।

একই স্ট্যাটাসে খুলনায় যুবদলের বহিষ্কৃত এক নেতাকে হত্যা করার ঘটনাও উল্লেখ করেন জামায়াত আমির। তিনি লিখেন, খুলনায় যুবদলের বহিষ্কৃত যে নেতাকে হত্যা করা হয়েছে, তার প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে।

সাম্প্রতিক এসব ঘটনার প্রেক্ষাপটে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সামগ্রিক এই অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করতে হবে। অন্যথায় এর দায় এড়ানো যাবে না।

এর আগে ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার ঘটনায় গভীর প্রতিক্রিয়া জানান তিনি। শুক্রবার (১১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, বিদেশে অবস্থানরত অবস্থায় মিটফোর্ডের এ নির্মম ঘটনা জেনে আমি ভাষা হারিয়ে ফেলেছি। এ কোন যুগ! কোন সমাজ! প্রকাশ্যে দিবালোকে একজন ক্ষুদ্র, সাধারণ ব্যবসায়ীকে শুধু চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে শত শত মানুষের সামনে নির্মমভাবে হত্যা করা হলো!

মন্তব্য (০)





image

‎বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে: রুহুল...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র...

image

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন আগামী সপ্তাহেই দিল্লি সফরে য...

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর...

image

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার প...

image

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন...

image

‎জরুরি বৈঠকে বিএনপি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...

  • company_logo