• লিড নিউজ
  • আন্তর্জাতিক

মারা যাননি ইরানি জেনারেল, অবশেষে এলেন জনসম্মুখে

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুর্দস ফোর্সের কমান্ডার জেনারেল ইসমাইল কানি আবারও জনসম্মুখে দেখা দিয়েছেন। মঙ্গলবার (২৫ জুন) তেহরানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে এবং হাসিমুখে মিশে যেতে দেখা গেছে এই প্রভাবশালী জেনারেলকে। 

দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস দাবি করেছিল, ইসরায়েলি হামলায় কুর্দস ফোর্সের কমান্ডার জেনারেল ইসমাইল কানি নিহত হয়েছেন। তবে মঙ্গলবার তেহরানে একটি সরকারপন্থি সমাবেশে সাধারণ মানুষের সঙ্গে হাসিমুখে দেখা যাওয়ায় স্পষ্ট হয়েছে—তিনি এখনো জীবিত এবং সক্রিয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নিউইয়র্ক টাইমস জেনারেল  ইসমাইল কানি নিহত হওয়ার তথ্য জানালেও ইসরায়েলি সেনাবাহিনী এ ধরনের কোনো দাবি করেনি।

বিপ্লবী গার্ডের কুর্দস ফোর্স মূলত ইরানের বাইরে কার্যক্রম পরিচালনা করে। হামাস, হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীদের তারা সহায়তা করে থাকে। এরআগেও একবার ঈসমাইল কানি নিহত হওয়ার খবর ছড়িয়েছিল। গত বছরের অক্টোবরে লেবাননের রাজধানী বৈরুতে বোমা হামলা চালিয়েছে হিজবুল্লাহ সাবেক প্রধান হাসিম সাইফুদ্দিনকে হত্যা করে ইসরায়েল। ওই সময় বলা হয়েছিল, কুর্দস ফোর্সের প্রধানও সাইফুদ্দিনের সঙ্গে ছিলেন।

মন্তব্য (০)





image

এখন থেকে যুক্তরাজ্যে আশ্রয় পেতে চাইলে গুনতে হবে ১৬ লাখ টাকা

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য আরও কঠোর অভি...

image

ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দোহা বৈঠকের দিকে...

image

যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: প...

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সম...

image

আফটারশকের আতঙ্কে দিশেহারা ভেনেজুয়েলাবাসী

নিউজ ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত সপ্তাহে জোড়া...

image

হরমুজ থেকে শুধু আমরাই মাইন অপসারণ করব: ইরান

নিউজ ডেস্ক : ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্...

  • company_logo