ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের মিসাইল হামলায় এবার ইসরায়েলে গুরুতর আহত তিন ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে। দ্য টাইমস অব ইসরায়েল এবং ওয়াইনেট নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে মিসাইল হামলায় তিনজন গুরুতর আহত ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে।
এদিকে ট্রাম্পের যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলজুড়ে তৃতীয় দফা হামলার সাইরেন বাজতে থাকে। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করছে, এই মিসাইলগুলো ইরান থেকে ছোড়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত ইরান সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইতোমধ্যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইসরায়েল ও ইরান সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল তিনি এই ঘোষণা দেন।
তিনি জানান, এই যুদ্ধবিরতি একপর্যায়ে চলমান সংঘাতের অবসানের পথে নিয়ে যাবে। কিন্তু যুদ্ধবিরতির বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েল বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত ঘোষণা আসেনি।
নিউজ ডেস্ক : যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য আরও কঠোর অভি...
নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দোহা বৈঠকের দিকে...
নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সম...
নিউজ ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত সপ্তাহে জোড়া...
নিউজ ডেস্ক : ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্...

মন্তব্য (০)