ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো একটি কূটনৈতিক সমাধানের আশা করছেন বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের সাবেক জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তা ম্যাথিউ ব্রাইজা।
আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রাইজা বলেন, ‘ট্রাম্প আলোচনার প্রতি আস্থা হারিয়ে সামরিক শক্তি ব্যবহার শুরু করলেও, শেষ পর্যন্ত তিনি একটি চুক্তিই চান—যেখানে তিনি নিজেকে কূটনৈতিক নায়ক হিসেবে তুলে ধরতে পারবেন।’
তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা রাজনৈতিক বাস্তবতা পাল্টে দিয়েছে এবং ইরানকে আলোচনায় বসার জন্য নতুন প্রণোদনা দিয়েছে।
ব্রাইজা আরও বলেন, ‘আমি ১০০ ভাগ নিশ্চিত ট্রাম্প ইরানে সরকার পরিবর্তনের পক্ষে নন। কিন্তু নেতানিয়াহু সেটা চান।’
তিনি বলেন, এই বিষয়টিই ভবিষ্যতে ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে বড় ধরনের মতবিরোধ সৃষ্টি করতে পারে। ‘ট্রাম্প সম্ভবত নেতানিয়াহুকে স্পষ্টভাবে বলবেন—‘‘এবার যথেষ্ট হয়েছে’’।’
নিউজ ডেস্ক : হোয়াইট হাউসে সিলিকন ভ্যালির শীর্ষ প্রধানদের নিয়...
নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক...
নিউজ ডেস্ক : বকেয়া পাওনা শোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিম...
নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...

মন্তব্য (০)