• অপরাধ ও দুর্নীতি

র‍্যাবের যৌথ অভিযানে আশিক মন্ডলকে পিটিয়ে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার আমিনপুরে মায়ের ওপর অন্যায় হলে প্রতিবাদ করতে গিয়েছিল কিশোর আশিক মণ্ডল (১৭)। শান্তভাবে ক্ষমাও চেয়েছিল, তবু রেহাই পায়নি। নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলা হয় তাকে। এই ঘটনায় হত্যা মামলার দুই আসামিকে রাজবাড়ী থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ জুন), আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের রামকান্তপুর গ্রামে। আশিকের বাড়ি শ্রীপুর (হঠাৎপাড়া) গ্রামে।

স্থানীয়রা জানান, এক প্রতিবেশীর জমিতে গরু ঢুকে ফসল খায়। সেই দোষ তুলে দেওয়া হয় আশিকের মায়ের ঘাড়ে। প্রতিবেশী আরোফ মৃধা ও তার লোকজন আশিকের মাকে ঘরের ভেতরে ঢুকে মারধর করে। পরে আশিক বাড়ি ফিরে মায়ের ওপর হামলার কথা শুনে প্রতিবাদ করতে যায়। সবার সামনে দাঁড়িয়ে শান্তভাবে বলে, ‘আমার মায়ের গায়ে হাত তুলেছেন কেন?’ সেখানেই সে নিজেও হামলার শিকার হয়। লাঠি, বাঁশ দিয়ে সবাই মিলে তাকে পিটিয়ে গুরুতর আহত করে আশিককে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে রাজশাহীতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় গত বুধবার (১৮ জুন) আশিকের ভাই নূর ইসলাম মণ্ডল আমিনপুর থানায় ছয় জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

 

পরে র‍্যাব সদর দফতরের সহায়তায় র‍্যাব-১২ (পাবনা) ও র‍্যাব-১০ (ফরিদপুর) যৌথভাবে অভিযান চালিয়ে শনিবার (২১ জুন) বিকালে রাজবাড়ীর হরিণবাড়িয়া চর থেকে ১ নং আসামি সহিদ মৃধা (৩৬) এবং মাধবপুর বাজার এলাকা থেকে ৩ নং আসামি সাগর মৃধাকে (১৯) গ্রেফতার করে। তারা দু'জনেই আশিকের প্রতিবেশী।

 

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হবে।’

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo