ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে মার্কিন হামলার পর প্রথমবারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। রোববার (২২ জুন) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য প্রদান করে। এক বিবৃতিতে আইডিএফ জানায়, ইসরায়েলি ভূখণ্ডের দিকে ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র কিছুক্ষণ আগে শনাক্ত করেছে আইডিএফ। হুমকি মোকাবেলায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানানো হয়।
হামলার আরও আশঙ্কা প্রকাশ করেছে আইডিএফ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনগণকে সুরক্ষিত একটি স্থানে থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এর আগে শনিবার (২১ জুন) দেশটির সাবেক ও সম্ভাব্য পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে। এদের মধ্যে অন্যতম হলো ফর্দো ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। ওয়াশিংটনের স্থানীয় সময় রাত আটটার কিছু আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণাটি দেন ট্রাম্প। তার এই বিস্ফোরক মন্তব্য ও অভিযানের খবর প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ।
নিউজ ডেস্ক : হোয়াইট হাউসে সিলিকন ভ্যালির শীর্ষ প্রধানদের নিয়...
নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক...
নিউজ ডেস্ক : বকেয়া পাওনা শোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিম...
নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...

মন্তব্য (০)