• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‘ট্রাম্প আমেরিকানদের কথা শুনেননি, শুনছেন নেতানিয়াহুর কথা’

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামি প্রজাতন্ত্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন পদক্ষেপের পরপরই প্রকাশ্যে বিষয়টি তীব্র সমালোচনা শুরু করেছেন ডেমোক্র্যাট দলের একাধিক কংগ্রেস সদস্য।

কংগ্রেসের অনুমতি ছাড়াই আক্রমণ চালানোকে ‘সংবিধান লঙ্ঘন’ বলে আখ্যায়িত করেছেন ফিলিস্তিন বংশোদ্ভূত কংগ্রেসওমেন রাশিদা তালিব।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ আর কোনো চিরস্থায়ী যুদ্ধ চায় না। মধ্যপ্রাচ্যে দশকের পর দশক ধরে চলা যুদ্ধ আমাদের কী অবস্থায় নিয়ে গেছে, আমরা তা দেখেছি। 

বিবৃতিতে আরও বলে হয়, এই যুদ্ধগুলো মিথ্যা তথ্যের ওপর দাঁড়ানো। যেমন, ইরানের ধ্বংসাত্মক অস্ত্র থাকার মিথ্যা দাবি। আমরা এবার সেই ফাঁদে পড়ছি না।

তিনি ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে ‘অসাংবিধানিক ও অগণতান্ত্রিক’ আখ্যা দেন। তিনি বলেন, ট্রাম্প আমেরিকান জনগণের কথা শোনার বদলে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুর কথা শুনছেন। যিনি ইরাক নিয়ে মিথ্যা বলেছিলেন, এখন আবার ইরান নিয়ে মিথ্যা বলছেন।

তালিব জোর দিয়ে বলেন, কংগ্রেসকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে, নিজেদের যুদ্ধক্ষমতা প্রয়োগ করতে হবে এবং এই অসাংবিধানিক যুদ্ধ বন্ধ করতে হবে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী মনোভাব জোরালো হচ্ছে। আইনপ্রণেতাদের একটি বড় অংশ বিশ্বাস করেন, প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে যুদ্ধের পথে যাওয়া উচিত নয় এবং এ ধরনের পদক্ষেপের আগে কংগ্রেসের অনুমোদন আবশ্যক।

এ দিকে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ইরান ইস্যুতে হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব আরও ঘনীভূত হতে পারে, যা আগামী নির্বাচনী রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo