• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার ইরানে মার্কিন হামলার পরিকল্পনায় অনুমোদন দিলেন ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে মার্কিন হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন। তবে তিনি এখনই হামলার চূড়ান্ত নির্দেশ দিচ্ছেন না। ইরান শেষ পর্যন্ত পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে কিনা সেটি দেখতে অপেক্ষা করছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ জুন) ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাতে তার শীর্ষ উপদেষ্টাদের জানিয়েছেন, তিনি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন। তবে এখনই হামলার চূড়ান্ত নির্দেশ দিচ্ছেন না। ইরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে কিনা সেটাই দেখতে তিনি অপেক্ষা করছেন।

এই পরিকল্পনার মধ্যে অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচনায় রয়েছে ইরানের সুদৃঢ়ভাবে সুরক্ষিত ফোর্দো পারমাণবিক সমৃদ্ধিকরণ কেন্দ্র। এটি পাহাড়ের নিচে অবস্থিত এবং সামরিক বিশ্লেষকদের মতে, সাধারণ অস্ত্রে এই স্থাপনা ধ্বংস করা প্রায় অসম্ভব। শুধুমাত্র সবচেয়ে শক্তিশালী বোমা দিয়েই এটিকে আঘাত করা সম্ভব।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo