• খেলাধুলা

যে কারণে অনুশীলনে ছিলেন না এমবাপে

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ ক্লাব বিশ্বকাপ সামনে রেখে মঙ্গলবার অনুশীলন করেছে রিয়াল মাদ্রিদ। সেখানে ছিলেন না কিলিয়ান এমবাপে। অনুমিতভাবেই কথা চড়ে। ফরাসি সুপারস্টার কেন মাঠে আসেনি, এমন প্রশ্নে কোচ জাভি আলনসো দেন বাজে খবর, অসুস্থ হয়ে পড়েছেন এমবাপে। শঙ্কায় আছে তার খেলা।

আগামীকাল সৌদি আরবের ক্লাব আল-হিলালের বিপক্ষে লড়বে ক্লাব বিশ্বকাপের অন্যতম সফল দল রিয়াল। তার আগে মাঝমাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে না পাওয়া জাভির জন্য দুশ্চিন্তার বটে। তবে রিয়ালের স্প্যানিশ কোচ আশা ছাড়ছেন না। জাভির বিশ্বাস, আজ রাত একটার ম্যাচে খেলবেন এমবাপে।

জ্বরে পড়া এমবাপের জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে চান রিয়াল কোচ, ‘সকাল পর্যন্ত কিলিয়ানের শারিরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। তবে সে পুরোপুরি ফিট না। ওই কারণেই তাকে অনুশীলনে আসতে দেওয়া হয়নি। দেখা যাক কি হয়, তবে আমরা তাকে পেতে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করব।’

ক্লাব বিশ্বকাপে সব সময়ের ফেভারিট দল রিয়াল, কাল শুরু এমবাপে-বেলিংহামদের মিশন

রিয়ালের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন এমবাপে। পিএসজি ছেড়ে আসার পর এখন পর্যন্ত লা লিগায় ৩১ বার জালের দেখা পেয়েছেন। যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে হিলালের বিপক্ষে শেষ পর্যন্ত এমবাপে না খেললে চিন্তা বাড়াতে পারে জাভির। সেন্টার ফরোয়ার্ড পজিশনে এমবাপের বদলি হতে পারেন ব্রাজিলের এনড্রিক।  

সৌদি ক্লাবটির বিপক্ষে আক্রমণাত্মকের বদলে রক্ষণ সামলে খেলার কথা বলেছেন জাভি। রিয়াল অবশ্য এই আসরে সবচেয়ে সফল দল। সবশেষ ১০ বছরে ইউরোপের সেরা দলও তারা। ২০২১ সালে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জিতে যুক্তরাষ্ট্রে আসা হিলালও আছে দারুণ ছন্দে। এবার এশিয়ার দলটির সঙ্গে ইউরোপের অন্যতম সেরা দলের লড়াই। রিয়ালের এই ‘এফ’ গ্রুপে বাকি দুটি দল—ম্যাক্সিয়ান ক্লাব পাচুচা ও অস্ট্রিয়ার আরবি সলজবার্গ।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo