ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ব্যবহার রোধকল্পে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানকালে শহরের নিউমার্কেট ও হাজী শরীয়াতুল্লাহ বাজারের চার ব্যবসায়ীকে ৬ হাজার জরিমানা ও ২৩৩ কেজি পলিথিন জব্দ করা হয়।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো এবং মোছা. জান্নাতুল সুলতানা। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. জাহিদ হাসানসহ পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিংব্যাগ ব্যবহার রোধকল্পে জেলা সদরের ফরিদপুর নিউমার্কেট ও হাজী শরীয়াতুল্লাহ্ বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলা প্রশাসনের সহায়তায় পরিবেশ অধিদপ্তর। অভিযানকালে নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার করায় নিউমার্কেট ব্যবসায়ী অমল কুমার সাহা স্টোর, হাজী শরীয়াতুল্লাহ্ বাজারের হাবিব স্টোর, রেজওয়ান ট্রেডার্স ও স্বর্ণা ডিপো নামক ৪টি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এসব ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ২৩৩ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করে আদালত। আটককৃত পলিথিন জেলা প্রশাসক এর কার্যালয়ের মালখানায় সংরক্ষণ করা হয়েছে।
বিকেলে জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. সাঈদ আনোয়ার জানান, পরিবেশ সুরক্ষায় সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, বিক্রয়, বিপণন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...
নিউজ ডেস্ক : র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

মন্তব্য (০)