ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ তেহরানে ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) প্রধান কার্যালয়ে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। সোমবারের ওই হামলায় লাইভ সম্প্রচারের সময় স্টুডিও ভেঙে পড়ে, মুহূর্তেই ধুলো ও ধ্বংসাবশেষে আচ্ছন্ন হয়ে পড়ে সম্প্রচারকক্ষ।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাকায়ি বলেন, ‘ইসরায়েলি শাসন ব্যবস্থা সত্যের সবচেয়ে বড় শত্রু এবং সাংবাদিক ও মিডিয়া কর্মীদের ১ নম্বর ঘাতক।’
তিনি আরও বলেন, ‘বিশ্ব দেখেছে—আইআরআইবি অফিসে লাইভ সম্প্রচারের সময় হামলা চালানো একটি নিষ্ঠুর যুদ্ধাপরাধ।’
বাকায়ি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এই গণহত্যাকারী আগ্রাসী রাষ্ট্রকে থামানোর জন্য জাতিসংঘকে এখনই পদক্ষেপ নিতে হবে। আমাদের জনগণের ওপর আরও হত্যাকাণ্ড ঠেকাতে হবে।’
বিশ্লেষকরা বলছেন, মিডিয়া হাউসে সরাসরি হামলা চালিয়ে ইসরায়েল যুদ্ধের রীতিনীতি ও আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে। এতে পরিস্থিতি আরও অস্থির হওয়ার আশঙ্কা বাড়ছে।
এদিকে আইআরআইবি কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসের পরও সম্প্রচার পুনরায় চালু হয়েছে এবং তারা নিরপেক্ষ তথ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
নিউজ ডেস্ক : হোয়াইট হাউসে সিলিকন ভ্যালির শীর্ষ প্রধানদের নিয়...
নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক...
নিউজ ডেস্ক : বকেয়া পাওনা শোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিম...
নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...

মন্তব্য (০)