• আন্তর্জাতিক

এবার ইরানে তিন তলাবিশিষ্ট ইসরায়েলি ড্রোন কারখানার সন্ধান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের নিরাপত্তা বাহিনী দেশটির অভ্যন্তরে তিন তলাবিশিষ্ট একটি ইসরায়েলি ড্রোন কারখানার অবস্থান চিহ্নিত করেছে বলে জানিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড কোর-আইআরজিসি সংশ্লিষ্ট তাসনিম।

আধা সরকারি সংবাদ সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, এ ধরনের আরও কিছু স্থাপনা ইরানের ভেতরে রয়েছে বলে মনে করছে তেহরান। এগুলোর বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীগুলো অভিযান চালাচ্ছে।

টাইমস অব ইসরায়েল জানায়, গত শুক্রবার ইরানে প্রথম দিককার হামলার সময় বিস্ফোরকবাহী কোয়াডকপ্টার ড্রোন, রকেট ও অন্যান্য অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে ইসরায়েল। ইরানের পরমাণু বিজ্ঞানী, সামরিক কমান্ডার, বিমানবিধ্বংসী ব্যাটারি ও ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের ওপর নিখুঁত হামলার জন্য দেশটির ভেতরে রাখা হয়েছিল সরঞ্জামগুলো।

এ বিষয়ে গত রোববার প্রতিবেদন প্রকাশ করে অ্যামেরিকাভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এতে বলা হয়, অস্ত্রগুলো চোরাই পথে ইরানে ঢোকানো হয় এবং এগুলো ইরানে তৈরি করা হয়নি।

ইরানের ভূখণ্ডে শুক্রবার শুরুর সময়ে হামলা চালিয়ে বেশ কয়েকজন শীর্ষ জেনারেল ও বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল। জবাবে ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। কয়েক দিন ধরে দুই পক্ষ পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo