• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানের শত্রুকে এমন শাস্তি দেবে যে বিশ্ব তাদের অসহায়ত্ব দেখবে

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের ক্বালিবাফ বলেছেন, বর্বর ইসরায়েলি শত্রু কোনো লাল রেখাকে মানে না এবং ইরানের সশস্ত্র বাহিনী এই শত্রুকে এমনভাবে শাস্তি দেবে যে বিশ্ব তাদের অসহায়ত্ব দেখবে।

আজ সোমবার (১৬ জুন) পার্লামেন্টের উন্মুক্ত অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ক্বালিবাফ বলেন, ‘গত কয়েক রাতে দখলদারদের দুঃস্বপ্ন এবং অপরাধীদের হৃদয়ে যে ভয় দানা বেঁধেছে, তা চলতেই থাকবে যতক্ষণ না তারা অনুশোচনায় ভোগে এবং তাদের শাস্তি কার্যকর হয়।’

তিনি বলেন, ‘আমরা একটি ব্যতিক্রমধর্মী পরিস্থিতিতে রয়েছি। আমাদের বর্বর শত্রু কোনো সীমারেখা মানে না। চূড়ান্ত বিজয় নিশ্চিত, তবে এই পথ সহজ নয়—তাতে চড়াই-উতরাই থাকবে।’

তিনি জোর দিয়ে বলেন, ইরানি জাতি আজ তাদের সমস্ত জাতিগোষ্ঠী ও রাজনৈতিক প্রবণতাকে উপেক্ষা করে ঐক্যবদ্ধ হয়েছে এবং সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছে।

স্পিকার বলেন, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং সেনাবাহিনী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির দূরদর্শী নেতৃত্বে বিশ্বকে তাদের সামরিক সক্ষমতার প্রকৃত রূপ দেখিয়েছে এবং ইসরায়েলি শাসনের ‘অজেয়’ মিথকে উপহাস করেছে।

তিনি বলেন, ইসরায়েলি আগ্রাসন একটি হাইব্রিড যুদ্ধ, যার কেন্দ্রে রয়েছে মস্তিষ্ক নিয়ন্ত্রণমূলক বা কগনিটিভ ওয়ারফেয়ার।

ক্বালিবাফ বলেন, ‘এই বর্বর শত্রুর হুমকি এখন একটি ঐতিহাসিক সুযোগে পরিণত হয়েছে, যা জাতির মধ্যে আরও সংহতি ও ঐক্য গঠনের পথ তৈরি করছে।’

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় ইসরায়েলি বাহিনীর বৃহৎ সামরিক হামলার জবাবে আইআরজিসি ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’ চালু করে। ওই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক অবকাঠামো ও আবাসিক ভবন লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ইসরায়েলের এই হামলায় নারী-শিশুসহ বহু সাধারণ মানুষ, বিজ্ঞানী ও শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হন।

শহীদদের মধ্যে রয়েছেন ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, আইআরজিসি প্রধান হোসেইন সালামি, আইআরজিসি এরোস্পেস বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে এবং জ্যেষ্ঠ কমান্ডার জেনারেল গোলাম আলি রাশিদ।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo