ছবিঃ সিএনআই
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ইটনা হাওরে যৌথ বাহিনীর অভিযানে ৪৬ পিস ইয়াবা এবং ব্যবহারিত খালি ১৯ টি বিদেশী মদের বোতলসহ কিশোর গ্যাং এর ৩১ জন এবং নৌকার মাঝি ৩ জন ও উচ্চ শব্দের সাউন্ড সিস্টেমের ৫ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৩ জুন) বিকালে উপজেলার রায়টুটি ইউনিয়নের বর্শিকুড়া সেতুতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে।
যৌথ বাহিনীর অভিযান সূত্রে জানা যায়, ইটনা উপজেলার বাদলা ইউনিয়নে একদল অল্প বয়সী কিশোর নৌকা ভ্রমণের নামে নদীতে অতিরিক্ত শব্দে সাউন্ড বক্সে নাচানাচি করছিলো। গোয়েন্দা সংস্থার তথ্যে তাদের কাছে বিপুল পরিমাণে মাদক পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে অভিযান চালায় ইটনা আর্মি ক্যাম্পের ২৭ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং ইটনা থানা পুলিশের একটি দল।
ইটনা থানার সেকেন্ড অফিসার এসআই আলমগীর বিষয়টি নিশ্চিত করে জানান, যৌথ বাহিনীর অভিযানে ৩৯ জনকে মাদকসহ আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সবার বয়স ১৮ বছরের নিচে হওয়ায় পরিবারের কাছে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হবে আর যে দুইজন এর কাছে ইয়াবা পাওয়া গেছে তাদের কে গ্রেফতার দেখানো হবে। তাদের বিরুদ্ধে মাদক বিষয়ে মামলা রুজু করা হয়েছে।
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

মন্তব্য (০)