• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানের হামলার ভয়ে বাঙ্কারে ঢুকলেন নেতানিয়াহু

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ  ইরানের মুহুর্মুহু হামলায় কাঁপছে ইসরায়েল। এতে আত্মরক্ষায় রাতে বাঙ্কারে অবস্থান নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তার সঙ্গে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ ছিলেন। 

সিএনএনের খবরে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, গতকাল শুক্রবার তারা ইরানের দুটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। হামলায় একটি বিমানঘাঁটি ধ্বংস হয়ে গেছে। এ দুটি বিমানঘাঁটি হলো— ইরানের পশ্চিমাঞ্চলের হামাদান বিমানঘাঁটি ও উত্তর–পশ্চিমাঞ্চলের তাবরিজ বিমানঘাঁটি। এর মধ্যে হামলায় তাবরিজ বিমানঘাঁটি ধ্বংস হয়েছে। বলা হয়েছে, ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে এ বিমানঘাঁটি ধ্বংস করা হয়েছে।  

এই হামলার পাল্টায় তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। হামলায় আক্রান্ত্রের ভয়ে রাতে বাংকারে অবস্থান নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তার সঙ্গে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ ছিলেন। ইসরায়েলের সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে এ খবর দিয়েছে সিএনএন।

ওই কর্মকর্তা সিএনএনকে বলেন, ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পরপর প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি বাংকারে ঢুকে যান। সঙ্গী হন প্রতিরক্ষামন্ত্রীও। তাঁরা সেখানে বসে সামগ্রিক পরিস্থিতির জরুরি মূল্যায়ন করেন।

বেশ কয়েকজন ইসরায়েলি মন্ত্রী ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরাও প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি আলোচনায় অংশ নেন বলেও জানান ওই কর্মকর্তা।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের সামনে জড়ো হন স্থানীয় লোকজন ও উদ্ধারকর্মীরা। 

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত একজন ইসরায়েলি নারীকে সরিয়ে নিতে দেখা যায়। 

ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলিদের নিরাপদ এলাকায় চলে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। খবর আল জাজিরার।

মন্তব্য (০)





image

হরমুজ থেকে শুধু আমরাই মাইন অপসারণ করব: ইরান

নিউজ ডেস্ক : ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্...

image

কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের তথ্য নাকচ করল ইরান

নিউজ ডেস্ক : কাতারের রাজধানী দোহায় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র...

image

৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

নিউজ ডেস্ক : তামাক পণ্যের বিশ্বখ্যাত উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরি...

image

তিস্তা প্রকল্পে ঢাকার পাশে বেইজিং, ভারতের উদ্বেগ নিয়ে চীন...

আন্তর্জাতিক ডেস্ক: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে...

image

জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ...

  • company_logo