• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরায়েলের দুই যুদ্ধবিমান ভূপাতিতঃ নারী পাইলট আটক

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার পাশাপাশি দেশটির এক নারী পাইলটকে আটক করা করেছে ইরান। শুক্রবার (১৩ জুন) দেশটি রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য দিয়েছে। তবে ইসরায়েল সেনাবাহিনী ইরানের এ দাবি অস্বীকার করেছে।

এর আগে বৃহস্পতিবার (১২ জুন) রাতে তেহেরানে পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েলের এ হামলার পর ইরানও তেল আবিবে শতাধিক ড্রোন নিক্ষেপ করে। এরপর শুক্রবার রাতে আবার ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে তেহেরান।

ইরানের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, ইরানের পক্ষ থেকে ইসরায়েলকে জবাব দেওয়া শুরু হয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক শ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরান ইসরায়েলের আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

বার্তা সংস্থাটি বলছে, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি, ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ, আইআরজিসি এরোস্পেস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল আমির আলী হাজিজাদেহ এবং কমপক্ষে ছয়জন ইরানি পারমাণবিক বিজ্ঞানী এই হামলায় শহীদ হয়েছেন।

ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী ইহুদিবাদী সরকারকে সতর্ক করে বলেছেন, তারা এই হামলার জন্য কঠোর শাস্তি পাবে। তিনি বলেছেন, ‘এই অপরাধের মাধ্যমে, ইহুদিবাদী সরকার নিজের জন্য একটি তিক্ত, বেদনাদায়ক পরিণতি প্রস্তুত করেছে, যা তারা অবশ্যই দেখতে পাবে।’

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo