• খেলাধুলা

টেস্ট চ্যাম্পিয়নশিপে চারে থাকতে চায় শান্তরা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুটি চক্র ভালো যায়নি বাংলাদেশের। ‍তৃতীয়টি মোটামুটি। ১২ ম্যাচে ৪ জয়ের বিপরীতে ৮ হার। জয়-পরাজয়ের খেরোখাতায় রেটিং ৩১.২৫। তাতেই প্রথমবার ৭ নম্বরে থেকে চক্র শেষ করে টাইগাররা। এবার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দেখছেন আরেকটু বড় স্বপ্ন, টেবিলে ৪ বা ৫ না হলে ৬ নম্বরে থাকতে চান।

শ্রীলংকার বিপক্ষে তিন সংস্করণের পূর্ণ সিরিজ খেলবে বাংলাদেশ। আজ একটি দল দুপুরে রওয়ানা দিয়েছে, বাকিরা যাবেন কাল। ১৭ জুন থেকে শুরু ২ টেস্টের সিরিজ। টেস্ট চ্যাম্পিয়নশিপে সিরিজটিতে ভালো কিছু করতে মুখিয়ে আছেন শান্তরা।

লঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ ঘিরে ঈদের আগে ও পরে কয়েকদিন অনুশীলন করেছেন শান্তরা। প্রস্তুতি ভালো হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক।

আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টাইগার কাপ্তান বলেছেন চক্র নিয়ে লক্ষ্যের কথাও, ‘গত বছর সাতে শেষ করেছি। অবশ্যই লক্ষ্য থাকবে, যাতে এ বছর ৪, ৫ বা ৬ এর মধ্যে আসতে পারি। তাহলে খুবই ভালো হয়। গত বছর উইনিং পারসেন্টেজ ৪৫ (আসলে ৩১.২৫) বা এরকম ছিলো। এখান থেকে যদি একটু বাড়াতে পারি—৫০, ৫৫, ৬০ হলে ক্যাপ্টেন হিসেবে আমার ভালো অ্যাচিভমেন্ট হবে।’

তবে শান্ত শুনিয়েছেন শঙ্কা এবং সেটি কাটিয়ে ওঠার কথাও, ‘২০২৫-২৭ চক্রে ভালো করতে হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ, একটা বিশ্বকাপের মতো। এখানে ভালো করতে পারলে ক্যাপ্টেন হিসেবে ভালো লাগবে। যদি দেখেন যে এ বছর আমাদের যে ১২টা টেস্ট ম্যাচ আছে, তার প্রতিটা দলই কিন্তু শক্তিশালী। সহজ হবে না, অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে। তো সবাই একসঙ্গে চেষ্টা করলে ভালো রেজাল্ট করা সম্ভব।’

লংকায় পূর্ণাঙ্গ সিরিজ ঘিরে ঈদের আগে ও পরে কয়েকদিন অনুশীলন করেছেন শান্তরা। প্রস্তুতি ভালো হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক, এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের, ‘প্রস্তুতি মোটামুটি ভালো হইছে। আরেকটু ভালো হতে পারতো।’

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo