ছবিঃ সিএনআই
বিনোদন প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরে ভাইরাল চিত্রনায়ক অনন্ত জলিল ও মডেল নাজমী জান্নাত। গেল শনিবার (৩১ মে, ২০২৫ ইং) একটি অনুষ্ঠানে অনন্ত জলিলকে কেক খাওয়ান নাজমী। সে দৃশ্য দেখে রাগ করে বেরিয়ে যাচ্ছেন চিত্রনায়িকা বর্ষা। এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। উপস্থাপক ও মডেল নাজমী জান্নাতকে তরুণী বলে সম্বোধন করছে কিছু গণমাধ্যম। প্রকৃত ঘটনা আড়ালে থেকে যাচ্ছে বলে এ প্রতিবেদককে জানিয়েছেন নাজমী।
নাজমী বলেন, শনিবার বাংলাদেশ বিজনেস অলিম্পিয়াড – ২০২৫ অনুষ্ঠিত হয় উত্তরায় শান্ত – মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে। আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করি। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনন্ত জলিল, বর্ষা, তৌসিফ মাহবুব, রুকাইয়া জাহান চমক প্রমুখ। আরও ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের এক পর্যায়ে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মহোদয়কে কেক খাওয়াই। তার পাশে অনন্ত জলিল ছিলেন বলে তাকেও কেক খাওয়াই। বর্ষাকে কেক খাননি কারণ কেকে সুগার থাকে। একজন নায়িকা হিসেবে কেক না খাওয়া স্বাভাবিক ব্যাপার। তিনি মোটেও রাগ করেননি কিম্বা অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যাননি।
তিনি যোগ করে আরও বলেন, মানুষ এটা নিয়ে মজা করছে। বিষয়টি সিরিয়াস কিছু নয়। ফান হিসেবে দেখলেই ভালো। তা ছাড়া প্রতিদিন কিছু না কিছু ভাইরাল হচ্ছে। আজ অনন্ত জলিল – বর্ষা – নাজমী আছে, কাল আরেকজন থাকবে।
উল্লেখ্য, নাজমী জান্নাত উত্তরা ইউনিভার্সিটিতে খন্ডকালীন প্রভাষক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি মডেলিং ও উপস্থাপনা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।
বিনোদন ডেস্ক : বিনোদন জগতে একসময়ে ছোটপর্দার জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা ফ...
বিনোদন ডেস্কঃ রাজধানীর International Convention City Bashund...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন...
বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান ...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন ইমরান হাশমি...

মন্তব্য (০)