ছবিঃ সিএনআই
বিনোদন প্রতিবেদক: আর কয়েকদিন পর কোরবানির ঈদ। বরাবরের মতো এবারও নাটকপাড়ায় শ্যুটিংয়ের ব্যস্ততা চলছে। সে ধারাবাহিকতায় ঈদে ডিজিম্যাক্স টিভি ইউটিউব চ্যানেলে আসছে নাফিস আহমেদ ও পূর্ণিমা বৃষ্টি জুটির দুটো নাটক। এবারই প্রথম জুটি বেঁধেছেন দুজনা।
নাফিস জানান, শ্যুটিং করে বেশ ভালো লেগেছে। টিম ভালো ছিলো। পূর্ণিমা বৃষ্টির সাথে জুটি বেঁধে কাজ করলাম। দুটো কাজ করায় আমাদের মধ্যে ভালো বোঝাপড়া হয়েছে। আশা করি, দর্শকেরও কাজ দুটো ভালো লাগবে।
জানা যায়, শেখন সেলিমের পরিচালনায় দুটো নাটকের নাম ‘পালিয়ে বিয়ে’ ও ‘ইন্টারন্যাশনাল গুন্ডা’। নাটক দুটো প্রযোজনা করেছেন সজিবুল ইসলাম।
পূর্ণিমা বৃষ্টি বললেন, আমরা শ্রীমঙ্গলের বিভিন্ন জায়গায় টানা শ্যুটিং করেছি। প্রথমবার নাফিস ভাইয়ের সাথে কাজ করে ভালো লেগেছে। সোশ্যাল মিডিয়ায় নাটকের শ্যুটিংয়ের ছবি পোস্ট করার পর ব্যাপক প্রতিক্রিয়া পেয়েছি। আমি নাটক দুটো নিয়ে আশাবাদী। দর্শকের প্রত্যাশা মিটবে।
উল্লেখ্য, পূর্ণিমা বৃষ্টি নিয়মিত ফটোশ্যুট ও বিজ্ঞাপনচিত্রের কাজ করছেন। নাফিস অভিনীত ছবি শেকড়, পিনিক ও নীল জোছনা মুক্তির অপেক্ষায় আছে।
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...
বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...
বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...
বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...
বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

মন্তব্য (০)