ছবিঃ সিএনআই
নিউজ ডেস্কঃ ঢাকায় সফররত ইন্দোনেশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আরামানথা ক্রিস্টিয়ানা নাসির বলেছেন, আমরা ইন্দোনেশিয়া বাংলাদেশ আগামীর যৌথ বিনিয়োগের উদ্যোগ নিতে এখানে এসেছি। এই সময়ে আমি ইন্দোনেশিয়ার বাণিজ্য চেম্বার গুলোর সম্পর্ক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারের আহবান জানাচ্ছি, যা ব্যবসায়ীদের মধ্যে গভীর সহযোগিতা নিশ্চিত করবে।
০১ই জুন ২০২৫ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত “বিজনেস গ্যাদারিং এন্ড নেটওয়ার্কিং ডিনারে” প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

তার সম্মানে আয়োজিত অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার দূতাবাস ও বাংলাদেশ ইন্দোনেশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামরুস সোবহানের সভাপতিত্ব করেন।
আরমানথা বলেন, চলুন আমরা বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার তৈরী ব্র্যান্ডগুলোকে আন্তর্জাতিক ও উদ্ভাবনী শক্তিতে পরিণত করি। গার্মেন্টস, টেক্সটাইল থেকে প্রযুক্তি, কৃষি থেকে সবুজ শক্তি সব খাতে আমরা একে অপরের প্রবৃদ্ধিতে বিনিয়োগ করতে পারি। তিনি আরো বলেন, ব্যবসা শুধু কাগজে কলমে নয়। এটি বিশ্বাস, নেটওয়ার্ক ও মানুষে মানুষে সম্পর্কের উপর দাঁড়িয়ে করতে হয়। আজকের এই আয়োজন সেই সম্পর্ক গঠনের বড় সুযোগ।
নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে পরিচয়প...
নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার বাজারে রপ্তানি হওয়া ৯৭ শতাংশ পণ্...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ মিশ...

মন্তব্য (০)