• কূটনৈতিক সংবাদ

শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারত ইতিবাচক উত্তর দেয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

  • কূটনৈতিক সংবাদ

ফাইল ছবি

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ। তবে এ বিষয়ে দিল্লি থেকে ইতিবাচক উত্তর আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের একথা জানান তিনি।

শেখ হাসিনাকে দেশে ফেরত আনার সাংবাদিকরা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, 'এ বিষয়ে নতুন কোনো তথ্য নেই। বিচারের সম্মুখীন করতে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। তবে ভারত থেকে ইতিবাচক কোনো উত্তর আসেনি। বাংলাদেশ এ বিষয়ে অপেক্ষা করছে।' তিনি বলেন, 'ইতোমধ্যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। কেউ আসুক আর না আসুক, তার জন্য তো বিচার আটকে থাকে না।'

এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'সরকার প্রয়োজন মনে করলে সহযোগিতা নিতে পারে। তবে এ মুহূর্তে কোনো প্রয়োজন দেখছি না।'

ভারতের ‘পুশইন’ নিয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে তৌহিদ হোসেন বলেন, 'পুশইন নিয়ে কোনো নীতি নেই। ভারতে কোনো বাংলাদেশি অবৈধভাবে বসবাস করলে তাকে তারা (ভারত) আটক করতে পারে। বিষয়টি আমাদের জানাবে, বাংলাদেশ তার নাগরিকত্ব নিশ্চিত করবে এবং এরপর তারা ফেরত পাঠাবে। পুশইন হচ্ছে এ ব্যবস্থার একটি ব্যত্যয়। এ নিয়ে আমরা আপত্তি জানিয়েছি।'

তিনি বলেন, 'ভারতকে বলেছি যে, তোমরা যে তালিকা দিয়েছ, সেই তালিকা অনুযায়ী যাচাই করে লোক ফেরত নিয়েছি। ফলে সে পদ্ধতিতেই আটকদের ফেরত পাঠানো উচিত। তারপরও ভারত পুশইন করছে, এটি দুর্ভাগ্যজনক। আমরা এ বিষয়ে প্রতিবাদ করছি।'

এখন বাংলাদেশের কি করার রয়েছে– এই প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, 'একটি কথা অনস্বীকার্য যে, এ বিষয়ে আমরা যুদ্ধ করবো না নিশ্চই! তাহলে যে পদ্ধতি বাকি থাকে তা হলো- কূটনৈতিক আলোচনা। সেটি আমরা করছি। সাফল্য এখনও আসেনি, তবে আমরা আশা করি সাফল্য আসবে।'

মন্তব্য (০)





image

নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক

নিউজ ডেস্ক : ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের হাইকমিশনার এম...

image

ভারতের কারাগারে মৃত্যু, ৩৮ দিন পর ফেরত দিলো খাইরুজ্জামালে...

নিউজ ডেস্ক : ভারতে গিয়ে কারাগারে মৃত্যুর ৩৮ দিন পর খাইরুজ্জা...

image

মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে...

ফরিদপুর প্রতিনিধি : মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি...

image

বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা জোরদারে ইউএনডিপি ও নরওয়...

নিউজ ডেস্ক : জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং নরওয়ে সরকার আজ বাংলা...

image

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক : বাংলাদেশে নবনির্বাচিত সরকার গঠনের পর তুরস্কের র...

  • company_logo