• বিনোদন

দেশী তারকাদের নিয়ে বেলজিয়ামে মেগা কনসার্ট

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন ডেস্কঃ আসছে ২৯ জুন ‘বৈশাখী মেগা কনসার্ট ‌- ১৪৩২’ আয়োজিত হবে বেলজিয়ামের লিয়েজ শহরে। বেলগো বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে শহরের বিখ্যাত সাংস্কৃতিক মিলনায়তন থিয়েটার জর্জেস ট্রুফস জিতে কনসার্টটি অনুষ্ঠিত হবে।

এ কনসার্টে বাংলাদেশ থেকে সংগীতশিল্পীদের মধ্যে থাকবেন সানিয়া সুলতানা লিজা, আয়েশা মৌসুমী ও সাগর বাউল। অনুষ্ঠানে আরও অংশ নেবেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া ও অভিনেত্রী স্বর্ণলতা। এটি উপস্থাপনা করবেন হাল সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। মিউজিয়ানদের মধ্যে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন সজল কুমার সাহা , রাজীব আহমেদ ও সেলিমউজ্জামান। উৎসবে আরও থাকছে বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় নৃত্য, গান, কবিতা ও নাট্যাংশ। অনুষ্ঠানটিতে প্রবেশ একেবারেই উন্মুক্ত এবং সম্পূর্ণ বিনামূল্যে। 
বেলগো বাংলার সংগঠনের সভাপতি সাইদুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক তপন রায় বলেন, এই উৎসব কেবল সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি একটি চলমান সাংস্কৃতিক আন্দোলনের অংশ। প্যারিস, লিয়েজ, জুরিখ ও বার্সেলোনার মতো ইউরোপীয় শহরগুলোতে বাংলার সুর ছড়িয়ে দিতে আমরা আয়োজন করছি এই চতুর্থ ইউরোপীয় সফরের। 
বেলগো বাংলার সাংগঠনিক সম্পাদক চয়ন রায় বলেন, এই উৎসব কেবল প্রবাসী বাংলাদেশিদের জন্য নয়, বরং ইউরোপে বসবাসরত যেকোনো সংস্কৃতিপ্রেমী দর্শক-শ্রোতার জন্য এক অপূর্ব অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আমরা প্রত্যাশা করছি।

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo