• বিনোদন

ঈদের খন্ড নাটকে নীলা

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন প্রতিবেদক: জুলাই আন্দোলনের আগ পর্যন্ত নাটকে নিয়মিত কাজ করতেন অভিনেত্রী নীলা ইস্রাফিল। আন্দোলনে যোগ দেয়ার পর নাটকে অভিনয়ের সুযোগ হচ্ছিল না। আন্দোলনের প্রায় দশ মাস পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। দীপ্ত টিভির জন্য ঈদের বিশেষ নাটকে অভিনয় করছেন তিনি।

নীলা বললেন, অনেকদিন পর অভিনয় করছি। যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা বলছে কেন অভিনয় ছেড়ে দিলাম। ২০১৮ সালের পর প্রথম শ্যুটিংয়ের খাবার খেলাম। মিডিয়া পরিবারের কাছে ফিরে ভালো লাগছে। শুরুতে নার্ভাস ছিলাম। পরে নির্মাতা সাহস জুগিয়েছে।

জানা গেছে, রাকেশ বসুর পরিচালনায় ‘নেমেসিস’ শীর্ষক একক নাটকের শ্যুটিং করছেন নীলা। নাটকের গল্প সম্বন্ধে নীলা জানালেন, গল্পে নায়ক আরশ খানের জন্য আমার ভাই মারা যায়। যার আয়ে আমার সংসার চলতো। অনুশোচনায় ভুগে আরশ আমাদের পরিবারের সাথে সখ্যতা গড়ে তোলে। এভাবেই গল্প এগিয়ে যায়। গল্পটি পছন্দ হওয়ায় কাজটি করছি।
অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি নীলার আরেকটি পরিচয় তিনি রাজনীতিবিদ। নতুন দল এনসিপির রাজনীতিতে সক্রিয় আছেন তিনি। সে কারণেই অভিনয় থেকে দূরে সরে গেছেন এ সু‌অভিনেত্রী।

নীলা বললেন, যখন রাজপথে থাকি মনে হয় এটিই আমার আরামের জায়গা। যদিও অনেকে মনে করে রোদে পুড়লে বৃষ্টিতে ভিজলে আমার কষ্ট হয়। আমার তা মনে হয় না। জনগণের জন্য রাজপথে থাকাই আমার ভালোলাগার জায়গা। অন্যদিকে ২০০৩ সাল থেকে মিডিয়ায় কাজ করছি। নতুন কুঁড়ি থেকে শুরু করেছিলাম। অভিনয়শিল্পীদের পরিবারে সবাই স্বাধীন। রাজনীতি ও অভিনয় দুটোই আমার জন্য উপভোগ্য।

প্রসঙ্গত, নীলা এখন অব্দি ৪ টি সিনেমায় অভিনয় করেছেন। তিনি সিনেমাটোগ্রাফার হিসেবেও কাজ করেছেন। ব্যাংকক থেকে কোর্স করে এসেছেন এ বিষয়ে। কাজ করেছেন বিকাশ, গ্রামীণফোনসহ বিভিন্ন পণ্যের ৭৫ টি বিজ্ঞাপনচিত্রে। প্রায় ৩৫০ টি নাটকে অভিনয় করেছেন নীলা।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo