• বিনোদন

আবারও কানের লাল গালিচায় হাঁটবেন আলিয়া!

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ এ বছর প্রথমবারের মতো কানের লাল গালিচায় হেঁটেছেন বলিউড ডিভা আলিয়া ভাট। শুরুতে কান উৎসবে যাওয়ার পরিকল্পনা থেকে পিছু হটলেও পরে উৎসবে যান আলিয়া। লাল গালিচায় নজড় কাড়েন অভিনেত্রী। তবে কানে তার যাত্রা এখানেই শেষ নয়, তিনি নিশ্চিত করেছেন যে আগামী বছর আবারও কানের লাল গালিচায় হাঁটবেন তিনি।

বুধবার (২৮ মে) আলিয়া তার কান অভিজ্ঞতার কিছু ছবি ও ভিডিও ক্লিপ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। গ্ল্যামারাস ছবিগুলোর মধ্যে ছিল রেড কার্পেটের জন্য প্রস্তুত হওয়ার মুহূর্ত, করিডোরে হেঁটে যাওয়া, আইকনিক রেড কার্পেটে পৌঁছানোর দৃশ্য। প্রথম ছবিতে দেখা যায় তার টিম তাকে শিয়াপারেলি পোশাক পরিয়ে দিচ্ছেন। ভিডিও ক্লিপে দেখা যায়, তিনি হলুদ গুচি স্কার্ট এবং ব্র্যালেট পরে আছেন এবং তার মেকআপ শিল্পী তার লাল ঠোঁটের লুকটি নিখুঁতভাবে সাজিয়ে তুলছেন।

অন্য একটি ছবিতে তিনি গুচ্চি’র একটি শাড়ির অনুপ্রেরণায় তৈরি গাউনে পোজ দিচ্ছেন, যা সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হয়েছে।

সবশেষে, তিনি তাঁর টিমের সঙ্গে একটি গ্রুপ ফটোও শেয়ার করেছেন যেখানে ছিলেন স্টাইলিস্ট রিয়া কাপুর। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ঠিক আছে বিদায়, পরের বছর দেখা হবে।’ এর মাধ্যমেই তিনি নিশ্চিত করেছেন যে ২০২৫ সালেও তিনি কান উৎসবে উপস্থিত থাকবেন।

পোস্টটি প্রকাশের সঙ্গে সঙ্গেই আলিয়া ভক্তরা মন্তব্য করে তাদের ভালোলাগা জানিয়েছেন। অনেক অনুরাগী মন্তব্য করে অনুরোধ করেন, পরের বার যেন আলিয়া তার স্বামী রণবীর কাপুরকে সঙ্গে নিয়ে আসেন। দুজনকে একসঙ্গে কানের লাল গালিচায় দেখার জন্য অপেক্ষায় অনুরাগীরা, এমনটাই জানিয়েছেন অনেকে।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo