ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১০ ফুট উচ্চতার একটি গাঁজার গাছসহ নুরুল ইসলাম(৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ মে) বিকেল ৫টার দিকে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর এলাকায় নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক নুরুল ইসলাম ওই গ্রামের জবেদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক নুরুল ইসলাম একজন মাদক কারবারি। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে তল্লাশি চালালে নুরুল ইসলামের বসতঘরের পেছনে অভিনব পদ্ধতিতে চাষ করা একটি ১০ ফুট উচ্চতার গাঁজার গাছসহ তাকে আটক করা হয়। কাঁচা গাছটির ওজন প্রায় ২০ কেজি।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

মন্তব্য (০)