• বিনোদন

আল্লাহ কিছু নেয়ার আগে দিয়েও দেন, পরীমণির আবেগঘন পোস্ট

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি সাম্প্রতিক সময়ে ব্যক্তিজীবনে একাধিক চড়াই-উতরাই পেরিয়েছেন। শরীফুল রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদ এবং প্রিয় নানা ভাইয়ের মৃত্যু—এই দুই বড় ধাক্কায় একসময় একাকিত্বে ভুগেছেন তিনি। তবে এখন তার জীবনের কেন্দ্রে ছেলে পুণ্য এবং মেয়ে। সন্তানদের ঘিরেই যেন পরীমণির নতুন করে বেঁচে থাকার প্রেরণা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়ে নিজের অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। পোস্টে লিখেছেন, ‘আল্লাহ কিছু নেয়ার আগে কিছু দিয়েও দেন।’

তিনি আরও লেখেন, ‘আমি শুধু ভাবি, আমার বাচ্চারা না থাকলে আমি কি সত্যিই এতটা গুছিয়ে বাঁচতে পারতাম জীবনে! নানা ভাই মারা যাওয়ার সময় আমার আশপাশের পরিচিত জনেরাও মনে করেছিল আমি বোধহয় স্বাভাবিক থাকতে পারব না আর।’

পরীমণি বলেন, ‘এখন এই মুহূর্তেও আমি ঠিক এটাই ভাবছি, মহান আল্লাহ পৃথিবীর সব কিছু কত অদ্ভুত সুন্দর করে প্রতিটি জীবনের যোগ-বিয়োগের ভারসাম্য করে দেন! সত্যি আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন। আমি ভালো আছি।’

এই আবেগঘন পোস্টে পরীমণির ভক্তরা ভক্তরা ইতিবাচন মন্তব্য করেন। ভক্তরা কমেন্টে তাদের সমর্থন ও ভালোবাসা জানিয়ে গেছেন। অনেকেই অভিনেত্রীর পোস্টট শেয়ার করেছেন।  

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo