• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার পাকিস্তানের সাধারণ জনগণকে গুলির হুমকি নরেন্দ্র মোদির

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের জনগণের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (২৬ মে) মোদি তার শাসনকালের ১১ বছর পূর্তি উপলক্ষে গুজরাটের ভূজে এক জনসভায় পাকিস্তানের জনগণের উদ্দেশে বলেন, ‘রুটি খাও, শান্তিতে থাকো, না হলে আমার গুলি তো আছেই।’

তিনি বলেন, ‘আমি পাকিস্তানের জনগণকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা কী অর্জন করেছ? ভারত এখন চতুর্থ বৃহত্তম অর্থনীতি। তোমরা কোথায়?’

জনসভায় বক্তব্য প্রদানকালে পাকিস্তানকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে, পাকিস্তানের জনগণের এগিয়ে আসা উচিত বলে জানান মোদি। এরপরই তিনি বলেন, ‘সুখ-শান্তির জীবন অতিবাহিত করো, রুটি খাও, তা না হলে আমার গুলি তো আছে।’

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যদি কেউ আমাদের বোনদের সিদুঁর মুছে ফেলার সাহস করে, তবে তাদের শেষ নিশ্চিত। অপারেশন সিদুঁর কেবল একটি সামরিক অভিযান নয়, এটি আমাদের ভারতীয় মূল্যবোধ এবং আমাদের হৃদয়ে ধারণ করা গভীর আবেগের প্রতিফলন।’

এই সময় বরোদারায় আয়োজিত রোডশোতে অংশ নেন কর্নেল সোফিয়া কুরেশির পরিবারও। কর্নেল কুরেশি হলেন ভারতীয় সেনাবাহিনীর দুই নারী কর্মকর্তার একজন, যিনি ‘অপারেশন সিঁদুর’ অভিযানের ব্রিফিং করেছিলেন। এই সফরে ৫০ হাজার কোটি রুপির বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন মোদি।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo