• খেলাধুলা

আইপিএলে চিয়ার লিডারদের আয় কত?

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ আইপিএল মানেই শুধু মাঠের ক্রিকেট নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বিনোদন, গ্ল্যামার আর রোমাঞ্চের এক বিস্ফোরণ। প্রতিটি চার-ছয় বা উইকেটের সঙ্গে তাল মিলিয়ে মাঠের এক কোণে নাচে মাতেন যারা, তারা হলেন চিয়ারলিডাররা।

তারা কেবল শারীরিক কসরতেই নয়, আইপিএলের সামগ্রিক অভিজ্ঞতাকে করে তোলেন আরও চিত্তাকর্ষক। ক্রিকেটপ্রেমীদের মনে বহুদিন ধরেই এক প্রশ্ন গ্যালারির উচ্ছ্বাসে মেতে থাকা এই চিয়ারলিডাররা ম্যাচ পিছু কত টাকা আয় করেন?

ম্যাচে যখন রানের ঝড় ওঠে, হ্যাটট্রিক হয় বা কেউ ফাইফার তুলে নেন, তখন মাঠের বাইরেও উচ্ছ্বাসে ফেটে পড়েন চিয়ারলিডাররা। তারা নাচ শুরু করলেই অনেক দর্শক বলেন, ফুল পয়সা উসুল! কারণ খেলার পাশাপাশি এই বাড়তি বিনোদনই যে আইপিএলের মজা দ্বিগুণ করে তোলে।

প্রতিবছর আইপিএল এলেই চিয়ারলিডারদের নিয়ে চলে আলোচনা। কখনও বিতর্কও পিছু ছাড়ে না। তবে বিতর্ক যা-ই হোক, তাদের গ্ল্যামার আর হাসি মাঠে এক আলাদা রঙ যোগ করে।

বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, ইউরোপের নানা শহর থেকে চিয়ারলিডাররা এজেন্সির মাধ্যমে আসেন আইপিএলে পারফর্ম করতে। তাদের স্যালারি প্যাকেজও নেহাত কম নয়, প্রায় ১৭ লাখ টাকার প্যাকেজ থাকে পুরো মৌসুমে। আর প্রতি ম্যাচে তাদের পারিশ্রমিক প্রায় ১৪ থেকে ১৭ হাজার টাকা।

সবচেয়ে বেশি টাকা দেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, কেকেআরের চিয়ারলিডাররা ম্যাচ পিছু পান ২৪ হাজার টাকা! মুম্বাই ইন্ডিয়ান্স আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একটু কম, তবে প্রতি ম্যাচে ২০ হাজার টাকা করে দেয়। আর চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস আর পাঞ্জাব কিংস- এরা ম্যাচ পিছু ১২ হাজার টাকা করে বেতন দেয় তাদের চিয়ারলিডারদের।

এখানেই শেষ নয়। ম্যাচের পর পার্টিতে গেলে আরও রোজগার হয়। পাশাপাশি থাকে নানা সুযোগ-সুবিধা, ম্যাচ ফ্রি দেখা, থাকার জায়গা, ফ্রি খাওয়া-দাওয়া সবকিছুই সংস্থার পক্ষ থেকে থাকে।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo