• খেলাধুলা

পারফরম্যান্সে মুগ্ধ হয়ে রিশাদকে স্বর্ণখচিত আইফোন উপহার

  • খেলাধুলা

ফাইল ছবি

পিএসএলের ফাইনালে ওঠার পথে লাহোর কালান্দার্সের হয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ‍ভূমিকা রেখেন রিশাদ হোসেন। টাইগার স্পিনারের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তাকে ২৪ ক্যারেটের স্বর্ণখচিত আইফোন ১৬ প্রো উপহার দিলেন লাহোরের টিম ডিরেক্টর।

ম্যাচ শেষে ড্রেসিংরুমে টিম ডিরেক্টর সামিন রানা রিশাদের হাতে তুলে দেন একটি আইফোন। তিনি বলেন, ‘আজ জামানকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তটা সহজ ছিল না। আমরা রিশাদকে সুযোগ দিয়েছি এবং সে আমাদের গর্বিত করেছে। স্পিনের বিপক্ষে ভালো খেলা তিন ব্যাটারকে যেভাবে রিশাদ আউট করেছে সেটা অসাধারণ।’ 

সেই সময় ড্রেসিংরুমে সতীর্থরা করতালি দিয়ে রিশাদকে শুভেচ্ছা জানান এবং কেউ কেউ বাংলায় বলে ওঠেন, ‘ভালোবাসি, ভালোবাসি।’ এই উচ্ছ্বাসে শামিল হয়ে সামিন রানা নিজেও বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’ 

শুধু রিশাদ নন, ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য কুশল পেরেরা (৩৫ বলে ৬১), মোহাম্মদ নাঈম (২৫ বলে ৫০) এবং দারুণ বোলিংয়ের জন্য সালমান মীরজাও (১৬ রানে ৩ উইকেট) পান একটি করে আইফোন। 

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo