• বিনোদন

এবার কান উৎসবে অভিনেত্রীর গলায় মোদি!

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ কান চলচ্চিত্র উৎসবে নজর কেড়েছেন অভিনেত্রী রুচি গুজ্জর। উৎসবে জমকালো পোশাক পরলেও নজর কেড়েছে তার নেকলেস। সেখানে বসানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ। তার পর থেকেই রুচির ‘রুচি’ নিয়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে।

ঐতিহ্যবাহী রাজস্থানি ব্রাইডাল লুকে রেড কার্পেটে হেঁটেছেন তিনি, তবে তার গলার নেকলেসটি ছিল সবচেয়ে আকর্ষণীয়। আর কান চলচ্চিত্র উৎসবেও এটি ভিন্নমাত্রা যোগ করে। 

সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত একটি কাস্টমাইজড নেকলেস পরেছিলেন রুচি, যা উৎসবে এক নতুন মাত্রা যোগ করেছে।

রুচি গুজ্জর তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রেড কার্পেটের সেই লুকের কিছু ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে অভিনেত্রী এটিকে ‘অত্যন্ত গর্বের মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন।

গোল্ডেন রঙের জমকালো লেহেঙ্গায় রুচিকে দেখা গেছে ঐতিহ্যবাহী রাজস্থানি সাজে। তার পোশাকটি ডিজাইন করেছেন রূপা শর্মা, যেখানে ছোট ছোট কাচ এবং সূক্ষ্ম সুতার কারুকাজ নজর কেড়েছে। পোশাকের সাথে মানানসই রুচিসম্মত বাঁধনির ওড়না তার সাজে এনেছে এক অন্যরকম পূর্ণতা।

কান-এ এমন ব্যতিক্রমী লুক প্রসঙ্গে রুচি বলেন, ‘এই নেকলেসটি আমার কাছে কেবল গয়না নয়, এটি বিশ্বস্তরে ভারতের উত্থানের প্রতীক। কান-এ এটি পরে আমি আমাদের প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে চেয়েছিলাম, যার নেতৃত্বে ভারত নতুন উচ্চতায় পৌঁছেছে।’

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo