ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ মামলার ঘটনার দিন নুসরাত ফারিয়া দেশে ছিলেন না বলে জানিয়েছেন তার আইনজীবী মোরশেদ হোসেন শাহিন। সোমবার (১৯ মে) আদালতে শুনানিতে তিনি এ কথা বলেন।
মোরশেদ হোসেন শাহিন বলেন, ‘নুসরাত ফারিয়া মামলার ঘটনার দিন দেশে ছিলেন না। তিনি কানাডায় ছিলেন। আদালতে তার পাসপোর্ট দাখিল করছি। তার বিরুদ্ধে মামলায় কোনো অভিযোগ নেই। আমরা তার জামিন চাচ্ছি।’
এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী বলেন, ‘আসামি ফ্যাসিস্টের সহযোগী। আসামির জামিন নাকচ চাচ্ছি।’
আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নুসরাত ফারিয়াকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই বিল্লাল ভূঁইয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। এছাড়া রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে তার জামিন বিষয়ক শুনানির জন্য আগামী ২২মে দিন ধার্য করে।
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...
বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...
বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...
বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...
বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

মন্তব্য (০)