ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় গণমাধ্যমের মিথ্যা প্রচারণা মোকাবেলায় একটি উচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রতিনিধি দল বিশ্বের গুরুত্বপূর্ণ রাজধানীগুলিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
আজ রোববার (১৮ মে) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
সম্প্রতি ভারতের পেহেলগামে প্রাণঘাতী হামলার পর উভয় দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে। প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করে ভারত, যার প্রেক্ষিতে ৬ থেকে ৭ মে রাতে ভারত পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে একাধিক বিমান হামলা চালায়, যেখানে অনেক বেসামরিক নাগরিক নিহত হন। এর পাল্টা জবাবে পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে।
পরে ড্রোন প্রতিহত এবং একে অপরের বিমানঘাঁটিতে পাল্টা হামলার মধ্যে দিয়ে উত্তেজনা চরমে ওঠে। অবশেষে ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশ অস্ত্র থামাতে সম্মত হয় এবং একটি যুদ্ধবিরতিতে পৌঁছে।
এই প্রেক্ষাপটে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সিদ্ধান্ত নেন ভারতীয় প্রচারণা এবং পেহেলগাম হামলা ঘিরে তৈরি মিথ্যা তথ্য মোকাবেলায় আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের অবস্থান তুলে ধরার জন্য একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠানো হবে।
নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...
নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...
নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...
নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...
নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

মন্তব্য (০)