• খেলাধুলা

এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়লেন মোস্তাফিজ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বড় লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত লড়াই করার চেষ্টা করছিল আরব আমিরাত। কিন্তু শেষ দিকে দুই ওভারে ৭টি ডটবল দিয়ে ম্যাচ নিজেদের করে নেন মোস্তাফিজুর রহমান। এর ফলেই টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়েছেন এই টাইগার পেসার।

শনিবার (১৭ মে) ৪ ওভার বল মাত্র ১৭ রান দিয়েছেন মোস্তাফিজ। শিকার করেছে মাত্র ১ উইকেট। ডেথ ওভারে ৭টি ডটবল দিয়েছেন তিনি।

এতে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ডেথ ওভারে ৩০০ ডট বল দিয়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। আগে থেকেই এই তালিকায় মুস্তাফিজ ছিলেন সবার ওপরে। গতকাল সেটাকে নিয়ে গেলেন অন্য মাত্রায়।

এখনও পর্যন্ত আর কোনো বোলারের ২৫০ ডট বলের রেকর্ডও নেই। দুইয়ে থাকা ক্রিস জর্ডানের ডট বল ২৪১টি। 

ডেথ ওভারে সবচেয়ে বেশি ডট বল

নাম    ডটবল    দেশ
মোস্তাফিজুর রহমান    ৩০০    বাংলাদেশ
ক্রিস জর্ডান     ২৪১    ইংল্যান্ড
টিম সাউদি    ২৪০    নিউজিল্যান্ড
হারিস রউফ    ২২২    পাকিস্তান
জাসপ্রিত বুমরাহ    ২০৮    ভারত
তালিকার এই ৫ বোলারের মধ্যে সবচেয়ে কম রানের তালিকায় মোস্তাফিজ আছেন তিনে। সেদিন বিবেচনায় জাসপ্রিত বুমরাহ আর হারিস রউফ আছেন শীর্ষে। ৮৭ ইনিংসে ৭২৫ বল করে মোস্তাফিজ ডেথ ওভারে দিয়েছেন ৯৯০ রান। বুমরাহ ৫৬৩ রান খরচা করেছেন ৪৯৫ বলে। আর হারিস রউফ ৭৮২ রান দিয়েছেন ৫৮৬ বল করে। 

তালিকায় উইকেটের দিক থেকে ফিজের আগে আছেন অবশ্য কেবলই টিম সাউদি। ১০০ ইনিংসে ডেথ ওভারে সাউদির উইকেট ৬৫টি। ১৩ ইনিংস কম বোলিং করে মোস্তাফিজের উইকেট ৬৩। 

উল্লেখ্য, আইপিএলে খেলতে খুব তাড়াতাড়ি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যোগ দিবেন মোস্তাফিজ। তার আগেই বিশ্বরেকর্ড গড়লেন তিনি।

 

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo