• খেলাধুলা

যে কারণে মোস্তাফিজকে ৬ কোটি রুপি দিয়েছে দিল্লি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ চলমান আইপিএলের মাঝ পথে টাইগার পেসার মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। এই জন্য ফ্র্যাঞ্চাইজিটিতে খরচ করতে হয়েছে ৬ কোটি রুপি। এতেই মোস্তাফিজ পিছনে ফেলেছেন টাইগার ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানকে।

২০২১ সালে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নিয়েছিল কলকাতা। কিন্তু এবার সাকিবকে ছাড়িয়ে গেছেন ফিজ। তাই অনেকের মনে প্রশ্ন জেগেছে ২ কোটি রুপি ভিত্তি মূল্যে নিলামে ওঠার মোস্তাফিজকে দলে নিতে কেনো দিল্লি ৬ কোটি রুপি খরচ করল।

আইপিএলের নিয়ম বলছে, কোন খেলোয়াড় যদি চোট বা ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়, তাহলে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি তার পরিবর্তে অন্য একজন খেলোয়াড়কে রিপ্লেসমেন্ট হিসেবে নিতে পারে। সেই ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম মানা হয়। 

রেকর্ড মূল্যে আইপিএলে ডাক পেলেন মোস্তাফিজ
রিপ্লেসমেন্ট খেলোয়াড়ের পারিশ্রমিক অবশ্য মূল খেলোয়াড়ের পারিশ্রমিকের সমান বা কম হতে হবে। এক্ষেত্রে একজন খেলোয়াড়ের ভিত্তিমূল্য বেশি কিংবা হলেও সমস্যা নেই। যতক্ষণ না ফ্র্যাঞ্চাইজি চুক্তি অনুযায়ী মূল খেলোয়াড়ের সমান বা কম দামে চুক্তিবদ্ধ করছে, ততক্ষণ পর্যন্ত রিপ্লেসমেন্ট খেলোয়াড় নেওয়া যাবে। 

মোস্তাফিজকে দলের নেওয়ার বিবৃতিতে দিল্লি জানিয়েছিল, জেক ফ্রেজার-ম্যাকগ্রাকের বদলে তাকে দলে নেওয়া হয়েছে। দিল্লিতে এই তরুণ ব্যাটারের পারিশ্রমিক ছিল ৯ কোটি রুপি। যার অর্থ, ফ্র্যাঞ্চাইজি চাইলে মোস্তাফিজের পারিশ্রমিকও ৯ কোটি রুপি হতে পারতো।

উল্লেখ্য, ২০২২ ও ২০২৩ মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মোস্তাফিজ। ২০২২ সালে তিনি ৮টি ম্যাচে ৮টি উইকেট নেন, তার ইকোনমি রেট ছিল ৭.৬২। ২০২৩ সালে তিনি দিল্লির হয়ে ২টি ম্যাচ খেলেন। 

 

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo