• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার নতুন মিশনে কাতারে ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবে দুইদিনের সফর শেষে কাতারে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার (১৪ মে) কাতারের রাজধানী দোহায় পৌঁছায় ট্রাম্পকে বহনকারী বিমান। সেখানে তাকে নিজে উপস্থিত থেকে অভ্যর্থনা জানান দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কাতারে অবস্থিত। তিনি কাতার সফরে দেশটির আমিরের সঙ্গে সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলবেন।

এছাড়া সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়েও তাদের মধ্যে আলোচনা হবে। এগুলো ছাড়াও ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের হামলা বন্ধ এবং যুদ্ধবিরতির চুক্তি নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হতে পারে।

এ দিকে সৌদিতে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) সম্মেলনে অংশ নিতে গিয়েছিলেন কাতারের আমির। সেখানে ট্রাম্পও উপস্থিত ছিলেন। ট্রাম্প কাতারে আসার কিছুক্ষণ আগে কাতারের আমিরও দোহায় এসে পৌঁছান। এরপর সেখানে তিনি ট্রাম্পকে আবারও বরণ করে নেন।

এরপর তারা আমিরি দেওয়ানের উদ্দেশে রওনা দেন। সেখানে তারা সামরিক থেকে বাণিজ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

কাতার সফর শেষে ট্রাম্প যাবেন সংযুক্ত আরব আমিরাতে। এখানেই তার মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার কথা থাকলেও ট্রাম্প জানিয়েছেন, তিনি তুরস্কের ইস্তাম্বুলেও যেতে পারেন। সেখানে রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা হবে। এই আলোচনায় অংশ নিতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আসবেন। 

ট্রাম্প জানিয়েছেন, তিনি তুরস্কে না গেলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাও আসতে পারেন।

মন্তব্য (০)





image

৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

নিউজ ডেস্ক : তামাক পণ্যের বিশ্বখ্যাত উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরি...

image

তিস্তা প্রকল্পে ঢাকার পাশে বেইজিং, ভারতের উদ্বেগ নিয়ে চীন...

আন্তর্জাতিক ডেস্ক: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে...

image

জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ...

image

ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউ...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার...

image

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ১ হাজারের বেশি মানুষে...

নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত ২১ জুন থেকে এ পর্...

  • company_logo