• খেলাধুলা

আইসিসির মাসসেরা ক্রিকেটার মিরাজ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা দারুণ কেটেছে মেহেদী হাসান মিরাজের। দুই টেস্টের সিরিজে দারুণ পারফর্ম্যান্সের ফলটা তিনি পেলেন এবার। আইসিসির চোখে এপ্রিল মাসের সেরা ক্রিকেটার বনে গেছেন তিনি।

আইসিসির মাসসেরা হওয়ার দৌড়ে আছেন, আগেই জেনেছিলেন মিরাজ। এক্ষেত্রে তার প্রতিদ্বন্দ্বি ছিলেন নিউজিল্যান্ডের বেন সিয়ার্স, যিনি গেল মাসে দুই ওয়ানডে খেলে তুলে নিয়েছিলেন ১০ উইকেট। এছাড়াও এই তালিকায় ছিলেন ব্লেসিং মুজারাবানি, যিনি প্রথম টেস্টে ৯ উইকেট তুলে নিয়ে ধসিয়ে দিয়েছিলেন বাংলাদেশকে।

তবে তাদের পেছনে ফেলে মিরাজ বনে গেছেন মাসসেরা। তিনি গেল মাসে দুটো টেস্ট খেলেছেন। দুই ম্যাচেই গড়েছিলেন অবিশ্বাস্য সব কীর্তি। প্রথম টেস্টে দুই ইনিংসেই তুলে নিয়েছিলেন পাঁচটি করে উইকেট। পরের টেস্টের শেষ ইনিংসে ফাইফার তুলে নিয়েছিলেন, তার আগে পেয়ে গেছেন সেঞ্চুরির দেখাও। ব্যাটে বলে এমন পারফর্ম্যান্সই মিরাজকে এনে দিয়েছে মাসসেরা খেলোয়াড়ের পুরষ্কার।

মিরাজের ক্যারিয়ারে এটি প্রথম মাসসেরার পুরষ্কার। সব মিলিয়ে তিনি তৃতীয় বাংলাদেশি হিসেবে এই পুরষ্কার জিতলেন। তার আগে এই পুরষ্কার জিতেছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। 

এমন সব রেকর্ডের পর মাসসেরা না হলে মিরাজের প্রতি বুঝি অবিচারই হয়ে যেত। সেটা হয়নি শেষমেশ। মিরাজ যোগ্য হিসেবেই জিতে নিয়েছেন আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের পুরষ্কার।

 

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo