• বিনোদন

বেশি খরচ হবে বলে বিয়ে করছেন না সালমান খান!

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ বলিউডে এখনো অন্যতম সবচেয়ে আলোচিত এক প্রশ্ন! কবে বিয়ে হবে সালমান খানের? ৫৯ বছর বয়সী সালমান খানের সমবয়সী সহকর্মীদের মধ্যে যেখানে কেউ কেউ সংসার করছেন কেউ আবার নাতি-নাতনি মানুষ করছেন। কিন্তু অবিবাহিত রয়ে গেলেন ভাইজান। বিয়ে না করার কারণ হিসেবে কেউ কেউ মনে করেন প্রেমের ব্যর্থতা কেউ আবার মনে করেন অভিনেতার দুই ভাইয়ের বিয়ের ব্যর্থতা।

যদিও বিয়ে না করার আসল কারণ কী, তা বছরখানেক আগেই প্রকাশ্যে এনেছিলেন বলিউড ভাইজান। ২০১৮ সালের গ্লোবাল সামিটে উপস্থিত হয়ে বিয়ে নিয়ে করা প্রশ্নের উত্তরে অভিনেতা যা বলেছিলেন, তা রীতিমতো হাস্যরসের জন্ম দিয়েছিলো।

সেসময় বিয়ে প্রসঙ্গে প্রশ্ন উঠতে সালমান খান বলেন, ‘আমার কাছে এত টাকা কই? আমার বাবার যখন বিয়ে হয়েছিলো, তখন মাত্র ১৮০ টাকা খরচ হয়েছিলো। কিন্তু এখন বিয়ে মানেই একটি বড় অনুষ্ঠান। কোটি কোটি টাকা ব্যয় হয় এই বিয়ের জন্য। এত টাকা খরচ করার ক্ষমতা আমার নেই, শুধুমাত্র এই কারণেই আমি অবিবাহিত থেকে গেছি।’ভাইজান আরও উল্লেখ করেন, ‘আমি তো সুরজ বরজাতিয়াকে বারবার বলেছিলাম বিয়েকে এত বড় করে না দেখাতে সিনেমার মধ্যে। ম্যানে পেয়ার কিয়া, হাম সাথ সাথ হ্যায় সিনেমায় বিয়ে নিয়ে যা দেখানো হয়েছিলো, তারপরেই বিয়ে মানুষের কাছে একটি বড় অনুষ্ঠানে পরিণত হয়।’

উল্লেখ্য, ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে ক্যাটরিনা কাইফ, একাধিক নারীর প্রেমে পড়েছিলেন সালমান। দুর্ভাগ্যবশত কোনও সম্পর্কই বেশিদিন টেকেনি। বর্তমানে রোমানিয়ান অভিনেত্রী, টিভি উপস্থাপিকা ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্ক রয়েছে ভাইজানের, এমনটাই গুঞ্জন রয়েছে। যদিও এই সম্পর্ক আদৌ পরিণতি পাবে কিনা, সেটা নিয়ে দ্বন্দ্ব রয়েই গেছে। 

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo